Home জাতীয় গোপালগঞ্জে উত্তেজনা, পদ্মা সেতু হয়ে খুলনা–ঢাকা বাস চলাচল বন্ধ
জাতীয়

গোপালগঞ্জে উত্তেজনা, পদ্মা সেতু হয়ে খুলনা–ঢাকা বাস চলাচল বন্ধ

Share
Share

গোপালগঞ্জ ও বাগেরহাটের মোল্লাহাটে রাজনৈতিক উত্তেজনার কারণে পদ্মা সেতু হয়ে খুলনা–ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকেরা। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে শনিবার (২৮ নভেম্বর) বিকেল পাঁচটা থেকে অধিকাংশ পরিবহন প্রতিষ্ঠান এ সিদ্ধান্ত কার্যকর করেছে। তবে বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল চালু রাখা হয়েছে।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপালগঞ্জের পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠায় যাত্রীদের নিরাপত্তা ও যানবাহনের ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়। এ কারণে পরিবহন মালিকেরা গোপালগঞ্জ হয়ে বাস চলাচল সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

জাহিদ খান বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই পথে কোনো বাস চলবে না। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকাগামী বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবহনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর পরপরই বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়। এতে সড়কপথে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরিস্থিতি বিবেচনায় পরিবহন মালিকেরা দ্রুত বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন।

এদিকে খুলনা–ঢাকা রুটে চলাচলকারী দোলা পরিবহনের রাজধানীর শ্যামলী কাউন্টারের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শনিবার বিকেল থেকে গোপালগঞ্জ হয়ে তাঁদের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প পথে যাত্রী পরিবহন চালু রাখা হয়েছে।

গোপালগঞ্জ হয়ে কবে নাগাদ বাস চলাচল স্বাভাবিক হবে, তা এখনো নিশ্চিত নয়। পরিস্থিতি স্বাভাবিক হলে আগের পথে বাস চলাচল পুনরায় শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডাটা সেন্টারের শব্দ ও ধোঁয়ায় অতিষ্ঠ জাপানের বাসিন্দারা, প্রতিবাদের ঘোষণা

জাপানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে দ্রুত সম্প্রসারিত হচ্ছে ডাটা সেন্টার। তবে এসব স্থাপনা থেকে উৎপন্ন শব্দ, জেনারেটরের ধোঁয়া...

সাবেক পৌর মেয়রকে গ্রেপ্তারে পুলিশের অভিযান, বাধা দিলেন গ্রামবাসী

সিরাজগঞ্জের শাহজাদপুরের সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে বাধার মুখে পড়েছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে তাঁর বাসভবনে অভিযান চালাতে...

Related Articles

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশটির অভ্যন্তরীণ...

আজহারির মাহফিল ঘিরে পুলিশের কড়া নজরদারি, ৬৫ নারী পকেটমার আটক

রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে...

মোরগ পোলাও খাইয়ে অচেতন, ধানমন্ডির আনাম প্লাজা থেকে ২ হাজার ভরি স্বর্ণ লুট

রাতের খাবারে মোরগ পোলাও খেয়েছিলেন নিরাপত্তাকর্মীরা। এরপর তাঁরা অচেতন হয়ে পড়েন। এই...

আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন ঘটনায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশ...

;