Home জাতীয় তিতাস নদীতে ঝাঁপ দেওয়া তরুণীকে প্রাণবাজি রেখে বাঁচালেন সাহসী কনস্টেবল
জাতীয়

তিতাস নদীতে ঝাঁপ দেওয়া তরুণীকে প্রাণবাজি রেখে বাঁচালেন সাহসী কনস্টেবল

Share
Share

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা এক তরুণীকে (২৪) নিজের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেছেন অমিত হাসান নামের এক বীর পুলিশ কনস্টেবল। মঙ্গলবার রাতে শহরের শিমরাইল কান্দি সেতু সংলগ্ন এলাকায় এ রোমাঞ্চকর ও মানবিক ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বন্ধুদের সঙ্গে ওই সেতু এলাকায় ঘুরতে যান কনস্টেবল অমিত হাসান। হঠাৎ এক তরুণী সেতু থেকে নিচে তিতাস নদীতে ঝাঁপ দেন। ঘটনাটি দেখামাত্রই অমিত হাসান বিন্দুমাত্র দেরি না করে নিজের জীবনের তোয়াক্কা না করে নদীতে লাফিয়ে পড়েন। প্রবল স্রোতের মধ্য দিয়ে সাঁতরে তিনি ভাসমান তরুণীর কাছে পৌঁছান এবং একটি স্থানীয় নৌকার সহায়তায় তাঁকে অক্ষত অবস্থায় তিতাস নদীর পাড়ে তুলে আনেন।

উদ্ধারের পরপরই মুমূর্ষু অবস্থায় ওই তরুণীকে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তরুণীর খোঁজখবর নেয়। পুলিশ জানায়, পারিবারিক কলহ ও স্বামীর ওপর অভিমান করেই ওই নারী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান শেষে তরুণী শঙ্কা মুক্ত ও সুস্থ হলে তাঁকে সসম্মানে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এদিকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এক নারীর প্রাণ বাঁচানোর এমন বীরত্বপূর্ণ কাজের জন্য কনস্টেবল অমিত হাসান সর্বস্তরের মানুষের কাছে প্রশংসায় ভাসছেন।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনো ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়...

শ্রমিক বিক্ষোভ : বাংলাদেশের বদলে কয়েকশ মিলিয়ন ডলারের অর্ডার গেছে ভারতে

শ্রমিক বিক্ষোভের কারণে সংকটের মুখে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প। বিশ্বের নামকরা পোশাক ব্র্যান্ড জারা ও এইচঅ্যান্ডএম নভেম্বরের প্রথম ১৫ দিনে বাংলাদেশ থেকে তাদের...

Related Articles

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পূর্বনির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে। দেশটির অভ্যন্তরীণ...

আজহারির মাহফিল ঘিরে পুলিশের কড়া নজরদারি, ৬৫ নারী পকেটমার আটক

রাজশাহীতে শায়খ ড. মিজানুর রহমান আজহারির তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারির অভিযোগে...

মোরগ পোলাও খাইয়ে অচেতন, ধানমন্ডির আনাম প্লাজা থেকে ২ হাজার ভরি স্বর্ণ লুট

রাতের খাবারে মোরগ পোলাও খেয়েছিলেন নিরাপত্তাকর্মীরা। এরপর তাঁরা অচেতন হয়ে পড়েন। এই...

আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন ঘটনায় আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে পুলিশ...

;