Home জাতীয় বিএনপিতে যোগ দিয়ে ‘আজীবন বিএনপি করার’ ঘোষণা দিলেন আওয়ামী লীগের উপদেষ্টা দুলু
জাতীয়সাম্প্রতিক

বিএনপিতে যোগ দিয়ে ‘আজীবন বিএনপি করার’ ঘোষণা দিলেন আওয়ামী লীগের উপদেষ্টা দুলু

Share
Share

নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং জেলা তাঁতীলীগের সাবেক আহ্বায়ক আলী আহম্মেদ দুলু বিএনপিতে যোগ দিয়ে বাকি জীবন দলটির রাজনীতি করার ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে রায়পুরা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

আলী আহম্মেদ দুলু বলেন, তিনি অতীতে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে বিভিন্ন সময়ে ভিন্ন রাজনৈতিক অবস্থানে থাকলেও চলতি বছরের ২ ফেব্রুয়ারি নরসিংদী জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকনের মাধ্যমে বিএনপিতে যোগ দেন।

তিনি বলেন, ‘আমি অরিজিনালি বিএনপিতে ছিলাম। ছাত্রদল করেছি। এখন আমি আমার ঘরে ফিরে এসেছি। বিএনপি করেছি, বিএনপিতে এসেছি এবং বাকি জীবন বিএনপি করেই থাকতে চাই।’

সভায় তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদের সমালোচনা করে অভিযোগ করেন, অতীতে তাঁকে একাধিকবার নির্বাচনে পরাজিত করার চেষ্টা করা হয়েছে এবং হয়রানির শিকার হতে হয়েছে।

আলী আহম্মেদ দুলু আরও বলেন, বিএনপিতে যোগ দেওয়ার বিষয়টি এত দিন প্রকাশ করেননি। জেলা বিএনপির সভাপতির পরামর্শে তিনি বিষয়টি আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন।

আলী আহম্মেদ দুলু রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের একাধিকবারের চেয়ারম্যান ছিলেন। তিনি জেলা তাঁতীলীগের সাবেক আহ্বায়ক এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এদিকে তাঁর এই ঘোষণার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে জেলা আওয়ামী লীগ বা জেলা বিএনপির আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও পরিবার পরিকল্পনা বিষয়ে পরামর্শ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার...

চাঁদাবাজির মামলায় পুরস্কারজয়ী কৃষক কারাগারে, কৃষি কর্মকর্তার দাবি তথ্যের ভিত্তিতেই গিয়েছিলেন

চট্টগ্রামের সীতাকুণ্ডে সারবোঝাই দুটি ট্রাক আটকে চাঁদা দাবির মামলায় মো. আইয়ুব আলী (৪৫) নামের এক পুরস্কারজয়ী কৃষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। পুলিশের...

Related Articles

এস আলমের কোম্পানির ওপর ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার’

বিতর্কিত ব্যবসায়ী এস আলমের মালিকানাধীন বলে অভিযোগ থাকা ফার্স্টকমকে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায়...

গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশা থাকার অভিযোগের প্রতিবাদ জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা থাকার বিষয়ে...

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ববিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত...

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি...

;