Home আন্তর্জাতিক উৎক্ষেপণের ৮৫ সেকেন্ড পর আকাশেই বিস্ফোরিত চীনের রকেট
আন্তর্জাতিক

উৎক্ষেপণের ৮৫ সেকেন্ড পর আকাশেই বিস্ফোরিত চীনের রকেট

Share
Share

মহাকাশের উদ্দেশে উৎক্ষেপণের ৮৫ সেকেন্ডের মাথায় আকাশেই বিস্ফোরিত হয়েছে চীনের একটি রকেট। সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশের ওয়েনচ্যাং স্পেস লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণের পর এ দুর্ঘটনা ঘটে।

চীনের সরকারি সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ২ মিনিটে ‘লং মার্চ-৭এ’ রকেটটি উৎক্ষেপণ করা হয়। রকেটটিতে ‘ঝোংজিং-৪বি’ নামের একটি যোগাযোগ উপগ্রহ ছিল। নির্দিষ্ট কক্ষপথে উপগ্রহটি স্থাপন করাই ছিল এ মিশনের উদ্দেশ্য।

প্রাথমিকভাবে রকেটটির ‘উড্ডয়নগত ত্রুটি’ বা যান্ত্রিক সমস্যার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজএশিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিস্ফোরণের একটি ভিডিও প্রকাশ করেছে। এতে রাতের আকাশে হঠাৎ বড় একটি অগ্নিগোলক তৈরি হতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্যান্য ভিডিওতেও উৎক্ষেপণের প্রায় ৮৫ সেকেন্ড পর রকেটটিতে বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে।

সাম্প্রতিক বছরগুলোতে মহাকাশ গবেষণা ও প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করছে চীন। দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং প্রায়ই এ কর্মসূচিকে চীনের ‘মহাকাশ স্বপ্ন’ হিসেবে উল্লেখ করেন।

চীন ২০৩০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ‘আর্টেমিস’ কর্মসূচির মাধ্যমে চাঁদে আবার মানুষ পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের একমাত্র যোগ্যতা হলো তারা বিএনপির নেতা বা কর্মী’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়...

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র...

Related Articles

জার্মানিতে সাড়ে ৬ লাখ পদে চাকরি, বাংলাদেশীদের জন্য বড় সুযোগ

দক্ষ পেশাজীবীদের জন্য জার্মানিতে প্রায় ৬ লাখ ৫০ হাজার পদ খালি রয়েছে।...

যুক্তরাজ্যে বাড়িতে আগুনে মা ও তিন সন্তানের মৃত্যু

যুক্তরাজ্যের মার্সিসাইডে নিজ বাড়িতে অগ্নিকাণ্ডে এক মা ও তাঁর তিন সন্তানের মৃত্যু...

হত্যার পর সেপটিক ট্যাংকের পাশে মাটিচাপা দিয়ে সবজি চারা রোপণ, আদালতে চার্জশিট জমা

জমিজমা ও পারিবারিক দ্বন্দ্বের জেরে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি নারী রেহানা পারভীনকে শ্বাসরোধে...

ভারতে স্বামীর লাশ নিয়ে ৮ দিন হাসপাতালে হেনস্তার শিকার বাংলাদেশি নারী

ভারতে চিকিৎসা করাতে গিয়ে স্বামীর অকাল মৃত্যুর পর প্রদেয় বিল পরিশোধের অজুহাতে...

;