Home জাতীয় ডিইপিজেডে ৪২৪ কিলোওয়াটের রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল গুনজে ইউনাইটেড
জাতীয়

ডিইপিজেডে ৪২৪ কিলোওয়াটের রুফটপ সৌরবিদ্যুৎ প্রকল্প চালু করল গুনজে ইউনাইটেড

Share
Share

সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) নিজস্ব কারখানায় ৪২৪ কিলোওয়াট পিক (কেডব্লিউপি) ক্ষমতার রুফটপ সোলার ফটোভোলটাইক (পিভি) প্রকল্প চালু করেছে গুনজে ইউনাইটেড লিমিটেড।

ইউনাইটেড গ্রুপ ও জাপানের গুনজে করপোরেশনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে এ প্রকল্প বাস্তবায়ন করেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) ডিইপিজেডে গুনজে ইউনাইটেডের কারখানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন ও কমিশনিং করা হয়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৭২২টি সৌর প্যানেল নিয়ে প্রকল্পটি স্থাপন করা হয়েছে। এটি বর্তমানে চালু রয়েছে এবং কারখানার জন্য বিদ্যুৎ উৎপাদন করছে। ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রচলিত বিদ্যুৎ উৎসের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব শিল্প উৎপাদনে ভূমিকা রাখবে প্রকল্পটি।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের পরিচালক খন্দকার জায়েদ আহসান, গ্রুপ এক্সিকিউটিভ ডিরেক্টর খন্দকার সাইদুল ইসলাম এবং গুনজে ইউনাইটেড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিতোশি মোরি উপস্থিত ছিলেন।

শিল্পকারখানার অব্যবহৃত ছাদ কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের এ উদ্যোগকে শিল্প খাতে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের একটি উদাহরণ হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি। এ ধরনের প্রকল্প দেশের শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের একমাত্র যোগ্যতা হলো তারা বিএনপির নেতা বা কর্মী’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়...

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র...

Related Articles

২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩...

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে সিআইডি কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সিআইডি কার্যালয়ে দায়িত্ব পালনকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ফখরুল ইসলাম...

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য...

;