Home আন্তর্জাতিক আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৫০০ নিহত, আহত দুই হাজারের বেশি
আন্তর্জাতিক

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে অন্তত ৫০০ নিহত, আহত দুই হাজারের বেশি

Share
Share

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ প্রাণহানি ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) জানায়, সোমবার মধ্যরাতে সংঘটিত এ ভূমিকম্পে অন্তত ৫০০ জন নিহত এবং দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

ভূমিকম্পটি মধ্যরাতের পর কুনার প্রদেশের দুর্গম পাহাড়ি এলাকায় আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ এবং উৎপত্তিস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে। কুনার ছাড়াও পার্শ্ববর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাথরের তৈরি বহু ঘরবাড়ি ধসে পড়েছে।

তালেবান-নিয়ন্ত্রিত স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র এখনো পুরোপুরি স্পষ্ট নয়। দুর্গম অঞ্চলে সড়কপথে যাতায়াত কঠিন হওয়ায় কিছু এলাকায় কেবল হেলিকপ্টার দিয়েই পৌঁছানো সম্ভব হচ্ছে। স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান জানান, তিনটি গ্রামে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে এবং একটি গ্রামের প্রায় ৩০ জন বাসিন্দা প্রাণ হারিয়েছেন।

প্রাদেশিক তথ্য বিভাগের প্রধান নাজিবুল্লাহ হানিফ জানিয়েছেন, শত শত আহতকে হাসপাতালে নেয়া হয়েছে, তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। বিশেষ করে হিন্দু কুশ পর্বতমালায় ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। গত বছর দেশটির পশ্চিমাঞ্চলে একাধিক ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।
সূত্র: আল-জাজিরা

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবার তার শোকসন্তপ্ত মা-বাবাকে নানা নম্বর থেকে ফোন করে অশ্রাব্য...

১০ টাকার লোভে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ: শিশুর মৃত্যু, টিকটকার হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মর্মান্তিক...

Related Articles

সব ঘাঁটি গুটিয়ে দীর্ঘ দুই দশক পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী

ইরাক থেকে নিজেদের সমস্ত সামরিক ঘাঁটি গুটিয়ে নিয়ে দীর্ঘ দুই দশকের ঐতিহাসিক...

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা এল মানসুরি

উত্তর আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মরক্কোর ইতিহাসে ঘটে গেল এক ঐতিহাসিক মাইলফলক।...

এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স: আটক ৪৪০, শিক্ষক-পুলিশসহ বহু আহত

ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শ্রেণিকক্ষে চরম জায়গা সংকট এবং তীব্র শিক্ষকস্বল্পতাসহ শিক্ষা খাতের...

যুক্তরাষ্ট্রের সামনে পরাজয় স্বীকার করে মধ্যপ্রাচ্য ছাড়ার বিকল্প নেই’: আইআরজিসি কমান্ডার

মধ্যপ্রাচ্যে বিদ্যমান ভূরাজনৈতিক সংকট ও সামরিক উত্তেজনার আবহেই যুক্তরাষ্ট্রকে নিয়ে কড়া হুঁশিয়ারি...

;