যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার জবাবে মার্কিন সেনাদের লক্ষ্য করে পাল্টা অভিযানে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের সামরিক অভিযানে স্টারলিংকের অননুমোদিত ব্যবহারের অন্তত দুটি ঘটনা শনাক্ত করেছে স্পেসএক্সের অভ্যন্তরীণ কারিগরি দল। বিষয়টি জানার পর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক ক্ষোভ প্রকাশ করেন বলে কোম্পানির অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত দুই ব্যক্তি জানিয়েছেন।
ওয়াশিংটন পোস্টের আরেকটি সূত্র জানায়, মার্কিন সামরিক বাহিনীও স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ ব্যবহার করে একমুখী আত্মঘাতী ড্রোন পরিচালনা করেছিল। তবে স্থল অভিযানের জন্য নির্ধারিত তুলনামূলক কম খরচের প্যাকেজ ব্যবহার করে এসব ড্রোন পরিচালনা করা হয়েছিল বলে মাস্ককে জানানো হয়।
এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে স্পেসএক্স ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সাড়া পাওয়া যায়নি।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে পাঠানো একটি অত্যন্ত গোপনীয় নথিতে ইরানের সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
তবে রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রীর দপ্তর এ-সংক্রান্ত কোনো প্রতিবেদনের বিষয়ে অবগত নয়।
ভূরাজনৈতিক সংঘাতপূর্ণ অঞ্চলে স্টারলিংকের ব্যবহার, এর ওপর মার্কিন সরকারের নিয়ন্ত্রণ এবং পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশ বা গোষ্ঠীর মাধ্যমে এ সেবার অননুমোদিত ব্যবহার নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা ও বিতর্ক চলছে। বিশেষ করে ইউক্রেন ও ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে।
ইরানে আনুষ্ঠানিকভাবে সেবা দেওয়ার জন্য স্টারলিংকের কোনো লাইসেন্স বা সরকারি অনুমোদন নেই। তবে এর আগে ইলন মাস্ক জানিয়েছিলেন, ইরানে স্টারলিংকের সংযোগ সক্রিয় রয়েছে।
গত জানুয়ারিতে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ও অস্থিরতার সময় ইরানের কর্তৃপক্ষ সাধারণ মানুষের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, সে সময় মার্কিন সরকার গোপনে হাজার হাজার
Leave a comment