Home আঞ্চলিক গোলাম রব্বানী ও সাদ্দাম গ্রেপ্তার
আঞ্চলিক

গোলাম রব্বানী ও সাদ্দাম গ্রেপ্তার

Share
Share

রংপুরের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আওয়ামী লীগের নেতা গোলাম রব্বানী এবং পটুয়াখালীর কুয়াকাটায় সাবেক ছাত্রলীগ নেতা মো. সাদ্দাম সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় পীরগঞ্জ পৌর শহরের জগথা এলাকার ‘জয় বাংলা’ নামের একটি স্থান থেকে গোলাম রব্বানীকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৫ আগস্ট কর্মসূচি পালন ও নাশকতার চেষ্টার অভিযোগে করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অন্যদিকে শনিবার ভোররাতে কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে নিজ বাসা থেকে সাদ্দাম সিকদারকে গ্রেপ্তার করে মহিপুর থানা-পুলিশ। তিনি ওই ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। পুলিশ সূত্রে জানা গেছে, সাদ্দামের বিরুদ্ধে মহিপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, মামলার তদন্তের স্বার্থে সাদ্দাম সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোরগ পোলাও খাইয়ে অচেতন, ধানমন্ডির আনাম প্লাজা থেকে ২ হাজার ভরি স্বর্ণ লুট

রাতের খাবারে মোরগ পোলাও খেয়েছিলেন নিরাপত্তাকর্মীরা। এরপর তাঁরা অচেতন হয়ে পড়েন। এই সুযোগে রাজধানীর ধানমন্ডির আনাম র‍্যাংস প্লাজার পূরবী জুয়েলার্সে ঢুকে বিপুল পরিমাণ...

মোবাইল ফোনের বিকিরণ থেকে সুরক্ষা দেবে গোবর!

মোবাইল ফোনের বিকিরণ (রেডিয়েশন) থেকে সুরক্ষিত থাকতে ফোনের পেছনে গোবর লাগানোর পরামর্শ দিয়েছেন ভারতের ধর্মীয় বক্তা ইন্দ্রেশ উপাধ্যায়। তাঁর এ বক্তব্যের একটি ভিডিও...

Related Articles

টেকনাফে গুলিবিদ্ধ হাতি লোকালয়ে, তাড়াতে ঢিল ছুড়ল গ্রামবাসী

কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ ও আহত একটি বন্যহাতি আবারও লোকালয়ে ঢুকে একটি বসতঘরে...

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুর

নাটোর শহরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।...

সীতাকুণ্ডে বোরকা পরে গ্যাস কারখানায় ডাকাতি, আড়াই টন তামার তার লুটের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বোরকা পরে একটি গ্যাস কারখানায় ঢুকে নগদ টাকা ও প্রায়...

টাঙ্গাইলে ধুমধাম করে বট-পাকুড়ের বিয়ে, পাঁচ শতাধিক মানুষের ভোজ

টাঙ্গাইলের মির্জাপুরে ব্যতিক্রমী এক আয়োজনের মধ্য দিয়ে বিয়ে দেওয়া হয়েছে একটি বট...

;