Home জাতীয় অপরাধ সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক
অপরাধজাতীয়

সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

Share
Share

সহিংসতা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং তাঁর দুই শ্যালককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রোববার (২৯ নভেম্বর) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও রাকিন সিটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা ও তাঁর শ্যালক রেজাউল আলম শাহীন। অপর শ্যালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সায়লা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব। তাঁর স্বামী মনিরুল ইসলাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান ছিলেন। সরকার তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ভারতে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এর আগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর সায়লা ফারজানাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। ওই দিন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। একসময় বিসিএস উইমেন নেটওয়ার্কের মহাসচিবের দায়িত্বও পালন করেছেন তিনি।

শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ আগস্ট প্রথমবারের মতো সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কার্যালয়ে যান সায়লা ফারজানা। সে সময় তিনি মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ছিলেন। আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ কর্মকর্তা হিসেবে পরিচিত সায়লা ফারজানা কার্যালয়ে গেলে দীর্ঘদিন পদোন্নতিবঞ্চিত একদল কর্মকর্তা-কর্মচারী তাঁর কক্ষে প্রবেশ করেন। তাঁরা তাঁর কার্যালয়ে আসার কারণ জানতে চান। একপর্যায়ে তাঁকে কক্ষে আটকে রেখে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মাসুদুল হাসান কয়েকজন কর্মকর্তাকে নিয়ে তাঁকে উদ্ধার করেন। তাঁকে নিজের দপ্তরে নিয়ে যাওয়ার সময় বঞ্চিত কর্মকর্তারা ভবিষ্যতে মন্ত্রণালয়ে না আসার জন্য হুঁশিয়ারি দেন। পরে পুলিশি পাহারায় তাঁকে সচিবালয়ের বাইরে পাঠানো হয়। ওই ঘটনার পর তিনি আর মন্ত্রণালয়ে যাননি।

এদিকে ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন এবং ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মনিরুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলাগুলোতে মনিরুল ইসলামের পাশাপাশি তাঁর স্ত্রী সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহীন এবং শাহীনের স্ত্রী সানজিদা খানম টুম্পাকে আসামি করা হয়েছে।

দুদকের এজাহার অনুযায়ী, মনিরুল ইসলাম, সায়লা ফারজানা ও রেজাউল আলম শাহীন ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২৩ কোটি ৩২ লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া তাঁদের নামে থাকা ৪০টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। ২০১৩ সালের ৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৬ এপ্রিল পর্যন্ত এসব হিসাবে মোট ১ হাজার ৪৫ কোটি ২৮ লাখ ৩০ হাজার টাকার লেনদেন হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৫২৭ কোটি ৯২ লাখ ৮৮ হাজার টাকা জমা এবং ৫১৭ কোটি ৩৫ লাখ ৪১ হাজার টাকা উত্তোলন করা হয়েছে।

এসব অভিযোগে তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মোরগ পোলাও খাইয়ে অচেতন, ধানমন্ডির আনাম প্লাজা থেকে ২ হাজার ভরি স্বর্ণ লুট

রাতের খাবারে মোরগ পোলাও খেয়েছিলেন নিরাপত্তাকর্মীরা। এরপর তাঁরা অচেতন হয়ে পড়েন। এই সুযোগে রাজধানীর ধানমন্ডির আনাম র‍্যাংস প্লাজার পূরবী জুয়েলার্সে ঢুকে বিপুল পরিমাণ...

মোবাইল ফোনের বিকিরণ থেকে সুরক্ষা দেবে গোবর!

মোবাইল ফোনের বিকিরণ (রেডিয়েশন) থেকে সুরক্ষিত থাকতে ফোনের পেছনে গোবর লাগানোর পরামর্শ দিয়েছেন ভারতের ধর্মীয় বক্তা ইন্দ্রেশ উপাধ্যায়। তাঁর এ বক্তব্যের একটি ভিডিও...

Related Articles

রামদা নিয়ে বিএনপির অবস্থান, ১৭ মিনিটে শামা ওবায়েদের ফেসবুকে ৩ পোস্ট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহত করতে ফরিদপুরের বিভিন্ন স্থানে রামদাসহ দেশীয়...

মাদারীপুরে লকডাউন ঘিরে সংঘর্ষ, আওয়ামী লীগের কর্মী নিহত; হোটেলে হামলা

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ঘিরে ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে...

সাংবাদিকতায় শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই, সহজ হবে নিবন্ধন

সাংবাদিকতার জন্য নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি নেই। তবে সাংবাদিকদের নিবন্ধন প্রক্রিয়া...

দুর্ঘটনায় নিহত তরুণীকে পদ্মা সেতুতে ফেলেই মোটরসাইকেলচালক উধাও

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছর বয়সী এক তরুণীর...

;