Home খেলাধুলা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নাহিদ রানা, চাইলেন দোয়া
খেলাধুলা

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নাহিদ রানা, চাইলেন দোয়া

Share
Share

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার নাহিদ রানা। চার দিন ধরে জ্বরে ভোগার পর অবস্থার উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অসুস্থতার খবর জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন এই গতিময় পেসার। পেজের অ্যাডমিনের দেওয়া পোস্টে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়।

চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন নাহিদ রানা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পরিকল্পনা ছিল তাঁর। তবে পুরোপুরি ফিট না হওয়ায় টেস্ট ও ওয়ানডে দলে জায়গা হয়নি এই পেসারের। নির্বাচকদের পরিকল্পনা ছিল, ১ ডিসেম্বর শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজ চলাকালে তাঁকে দক্ষিণ আফ্রিকায় পাঠিয়ে টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রস্তুত করা।

চোট-পরবর্তী পুনর্বাসনের অংশ হিসেবে গত মাসে অস্ট্রেলিয়ায় ছিলেন নাহিদ। সেখানে বোলিংও শুরু করেছিলেন তিনি। বোলিংয়ের সময় কোনো ব্যথা অনুভব না করায় তাঁর মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল। নভেম্বর মাসজুড়ে নির্দিষ্ট পরিমাণ বোলিং করার লক্ষ্যও দেওয়া হয়েছিল তাঁকে।

তবে জ্বরে আক্রান্ত হওয়ায় গত দুই দিন অনুশীলনে বোলিং করতে পারেননি নাহিদ। এর মধ্যে ডেঙ্গু শনাক্ত হওয়ায় তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে আগামী ১০ ডিসেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। অসুস্থতা কাটিয়ে নাহিদ সেই সিরিজে অংশ নিতে পারবেন কি না, তা এখনো অনিশ্চিত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চিকিৎসা কার্ডের কথা বলে তথ্য সংগ্রহ, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগ

চিকিৎসাসেবায় ৩০ শতাংশ ছাড় দেওয়ার প্রলোভন দেখিয়ে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারীদের জাতীয় পরিচয়পত্র, ছবি, মুঠোফোন নম্বরসহ ব্যক্তিগত তথ্য সংগ্রহের...

বাংলাদেশের আইন মেনেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে: তথ্যমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে বাংলাদেশের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ...

Related Articles

৫৩ বলে ২০৪ রান, ২৮ ছক্কায় বিশ্বরেকর্ড বৈভব সূর্যবংশীর

মাত্র ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড় শ এবং ৫২ বলে ডাবল...

রোনালদোর ৭ নম্বর জার্সিতে গোল, ওয়েলসকে হারিয়ে পর্তুগালের জয়

ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর প্রথম জয়ের দেখা পেল পর্তুগাল।...

ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলে অভিষেকেই জোড়া গোল রবিনিওর ছেলের

বাবা একসময় ছিলেন ব্রাজিলের ফুটবলের অন্যতম আলোচিত তারকা। খেলেছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার...

বাংলাদেশের বিদায়ের পর সাফ ফাইনালের টিকিটের দাম ২০০ টাকা

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে স্বাগতিক বাংলাদেশ বিদায় নেওয়ার পর ফাইনালের টিকিটের দাম...

;