Home আঞ্চলিক রাজশাহীতে ভূমিমন্ত্রীর বাড়ির কাছে পটকা ফাটিয়ে পালানো তরুণকে খুঁজছে পুলিশ
আঞ্চলিকরাজনীতি

রাজশাহীতে ভূমিমন্ত্রীর বাড়ির কাছে পটকা ফাটিয়ে পালানো তরুণকে খুঁজছে পুলিশ

Share
Share

রাজশাহীতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বাসভবনের কাছে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পটকা ফাটিয়ে পালানোর ঘটনায় এক তরুণকে খুঁজছে পুলিশ। তাঁকে শনাক্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)।

শুক্রবার (২০ নভেম্বর) আরএমপির অফিশিয়াল ফেসবুক পেজে ছবিটি প্রকাশ করে ওই তরুণের পরিচয় শনাক্তে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকার ১১ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। ওই এলাকার ২ নম্বর সড়কে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর বাসভবন অবস্থিত।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে এক তরুণ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিকট শব্দে পটকা ফাটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এতে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে শব্দটিকে ককটেল বিস্ফোরণের শব্দ বলে ধারণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সদস্যরা। এ সময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মীরাও সেখানে উপস্থিত হন।

ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ভিডিওতে সন্দেহভাজন তরুণের চেহারা স্পষ্টভাবে দেখা যায়নি।

এ বিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘ছেলেটি পটকা ফাটিয়ে পালিয়েছে। এ ঘটনায় ওই এলাকায় ককটেলের আতঙ্ক ছড়িয়ে পড়ে।’

ওসি আরও জানান, সন্দেহভাজন তরুণকে শনাক্ত ও খুঁজে বের করার চেষ্টা চলছে। তাঁকে আইনের আওতায় আনা হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কয়েক দশক পর সিঙ্গাপুরে ফিরছে রাজহাঁসের মাংস

পছন্দের রোস্ট করা রাজহাঁস খেতে বছরে তিনবার হংকং যান সিঙ্গাপুরের আইনজীবী সুনীল সুধীসান। কয়েক দশক ধরে নিজের দেশে এই খাবারটির দেখা মেলে না...

মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান, ভোলায় মায়ের মৃত্যু

ভোলায় মেয়ের সঙ্গে কথা-কাটাকাটির পর বিষপান করেছেন মরিয়ম (৪৫) নামের এক নারী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর)...

Related Articles

সীতাকুণ্ডে বোরকা পরে গ্যাস কারখানায় ডাকাতি, আড়াই টন তামার তার লুটের অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বোরকা পরে একটি গ্যাস কারখানায় ঢুকে নগদ টাকা ও প্রায়...

টাঙ্গাইলে ধুমধাম করে বট-পাকুড়ের বিয়ে, পাঁচ শতাধিক মানুষের ভোজ

টাঙ্গাইলের মির্জাপুরে ব্যতিক্রমী এক আয়োজনের মধ্য দিয়ে বিয়ে দেওয়া হয়েছে একটি বট...

ফেসবুকে ‘পারলে ঠেকাইস’ পোস্টের ২০ মিনিট পর ছাত্রলীগের মিছিল, আটক ২০

চট্টগ্রামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিছিলের ঘোষণা দেওয়ার ২০ মিনিটের মধ্যে সড়কে জড়ো...

চাঁদপুরে খাবারে বিষ প্রয়োগের অভিযোগ, পাঁচ গরুর মৃত্যু

চাঁদপুরে একটি গরুর খামারে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ...

;