Home জাতীয় অপরাধ লন্ডনে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা, জড়িতদের বহিষ্কারের দাবি
অপরাধ

লন্ডনে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা, জড়িতদের বহিষ্কারের দাবি

Share
Share

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির কয়েকজন রাজনীতিবিদ। হামলায় জড়িত বাংলাদেশি নাগরিকদের যুক্তরাজ্য থেকে বহিষ্কারের দাবি তুলেছেন ব্রিটিশ সংসদ সদস্য ও অভিবাসনবিরোধী রাজনীতিকদের কয়েকজন।

তাঁদের মধ্যে রয়েছেন ব্রিটিশ সংসদ সদস্য ও রিস্টোর ব্রিটেনের নেতা রুপার্ট লো এবং রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিও শেয়ার করে তাঁরা ব্রিটেনে বিদেশি নাগরিকদের সহিংসতার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন।

স্থানীয় সময় গত সোমবার রাতে পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান শেষে এ হামলার ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার সকাল থেকে সংঘর্ষের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে আবাসিক এলাকার সড়কে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির দৃশ্য দেখা যায়।

নাহিদ ইসলাম ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যদের ওপর সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে যুক্তরাজ্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

হামলার একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে রুপার্ট লো লিখেছেন, রমফোর্ডের রাস্তায় বাংলাদেশিরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়েছেন। এনসিপি ও আওয়ামী লীগের রাজনৈতিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, এই বিরোধের সঙ্গে ব্রিটিশদের কোনো সম্পর্ক নেই।

রুপার্ট লো দাবি করেন, তাঁর দল রিস্টোর ব্রিটেন সরকার গঠন করতে পারলে সহিংসতায় জড়িত ব্যক্তিদের যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হবে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের নিয়ে নেতিবাচক মন্তব্যও করেন তিনি।

একই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘর্ষের ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, পূর্ব লন্ডনের রাস্তায় বাংলাদেশিদের দুটি রাজনৈতিক পক্ষ এমন বিরোধে জড়িয়েছে, যার সঙ্গে ব্রিটিশদের কোনো সম্পর্ক নেই।

ফারাজ আরও বলেন, ব্রিটিশ সমাজে বিদেশি সংস্কৃতি আমদানি করার কারণে এখন বিদেশিদের নিজেদের মধ্যকার সংঘাতও দেশটির রাস্তায় দেখা যাচ্ছে। তাঁর ভাষ্য, ব্রিটেন ভেঙে পড়েছে। রাস্তায় সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে—এমন বিদেশি নাগরিকদের বহিষ্কার করবে রিফর্ম ইউকে।

এদিকে ঘটনাস্থল চ্যাডওয়েল হিথ ইলফোর্ড সাউথ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত। ওই আসনের সংসদ সদস্য জাস আথওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হামলার ভিডিও শেয়ার করে ঘটনাটিকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করেছেন। তিনি ঘটনার জোরালো তদন্ত, এলাকায় পুলিশের টহল বৃদ্ধি এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন রমফোর্ডের সংসদ সদস্য অ্যান্ড্রু রোজিনডেলও। তবে স্থানীয় সংবাদমাধ্যম দ্য হ্যাভারিং ডেইলিকে তিনি জানিয়েছেন, ঘটনাটি তাঁর নির্বাচনী এলাকায় ঘটেনি। এটি চ্যাডওয়েল হিথ এলাকায়, যা ইলফোর্ড সাউথ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত।

এ ছাড়া ব্রিটিশ সংসদ সদস্য কেটি ল্যাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংঘর্ষের একটি ভিডিও শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, পূর্ব লন্ডনের রাস্তায় বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক গোষ্ঠীগুলোর এমন সংঘর্ষ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ সংঘর্ষের ঘটনা যুক্তরাজ্যে অভিবাসন ও জননিরাপত্তা নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। বিশেষ করে অভিবাসনবিরোধী রাজনীতিকদের পক্ষ থেকে বাংলাদেশি নাগরিকদের বহিষ্কারের দাবি ওঠায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও উদ্বেগের জন্ম দিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালায় এবং ক্ষমতার বাইরে থাকলে নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসে জড়িয়ে পড়ে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির...

অবৈধ হুটার ও হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে ১ ডিসেম্বর থেকে অভিযান

রাজধানীতে অননুমোদিত হুটার, উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে আগামী ১ ডিসেম্বর থেকে অভিযান চালাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর...

Related Articles

গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম

গোপালগঞ্জের কাশিয়ানীতে আবু আলম নামের এক পুলিশ পরিদর্শককে কুপিয়ে ও পিটিয়ে জখম...

চট্টগ্রামের সেই এসপি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার, আ.লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগ

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে...

খুলনায় ২২ দিনে গুলিতে নিহত ৬, আতঙ্কে সাধারণ মানুষ

মাত্র ২২ দিনে খুলনায় গুলিতে নিহত হয়েছেন ছয়জন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন...

পেটে কসটেপ পেঁচিয়ে ১০ কেজি গাঁজা পাচার, দুই নারী গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পেটে কসটেপ দিয়ে পেঁচিয়ে গাঁজা পাচারের সময় দুই নারীকে গ্রেপ্তার...

;