Home জাতীয় দুর্ঘটনা কানে মুঠোফোন, রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীর মৃত্যু
দুর্ঘটনা

কানে মুঠোফোন, রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীর মৃত্যু

Share
Share

বগুড়ার সান্তাহারে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে শিল্পা বানু (১৮) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সান্তাহার জংশন স্টেশনের দক্ষিণ পাশে সাহেবপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিল্পা বানু সান্তাহার ইউনিয়নের কাশিমিলা গ্রামের ইসলাম হোসেনের মেয়ে। তিনি সান্তাহার সরকারি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রেলওয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবারও কলেজ থেকে বাড়ি ফিরছিলেন শিল্পা। এ সময় তিনি মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটছিলেন। পথে চিলাহাটি থেকে ঢাকাগামী আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া এলাকায় পৌঁছালে তিনি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই মানিক হোসেন জানান, সকালে তাঁর স্ত্রীর সঙ্গে শিল্পা সান্তাহারে আসেন। পরে তিনি কলেজে যান। কলেজ থেকে ফেরার পথে মুঠোফোনে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দীন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩৬ ঘণ্টা পর স্বামীর মরদেহ নিলেন স্ত্রী, দাফনে হুমকির অভিযোগ

ময়মনসিংহে পিটুনিতে নিহত মেহেদী হাসানের মরদেহ প্রায় ৩৬ ঘণ্টা পর হাসপাতালের মর্গ থেকে গ্রহণ করেছেন তাঁর স্ত্রী মিম আক্তার। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল...

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালায় এবং ক্ষমতার বাইরে থাকলে নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসে জড়িয়ে পড়ে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির...

Related Articles

শজিমেক হাসপাতালের ছয়তলা থেকে পড়ে নারী রোগীর মৃত্যু

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ছয়তলার একটি জানালা দিয়ে...

মানত শেষে স্ত্রী এসে দেখেন ঘরে স্বামী ও দুই সন্তানের মরদেহ

  চট্টগ্রামের বাঁশখালীতে যমজ দুই কন্যাসন্তানের জন্য মানত করতে গিয়ে মসজিদে গিয়েছিলেন...

এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতপরিচয় একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

নুসরাতের বাড়িতে আগুনের খবর পেয়ে মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোন করেছিলেন ডেপুটি স্পিকার

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লাগার খবর...

;