গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের বিএনপির সংসদ সদস্য কে এম বাবরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। একই সময় তাঁর মালিকানাধীন আরাফ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারেও আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও প্রকাশিত তথ্য অনুযায়ী, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের গোপালগঞ্জ পৌর শাখার আহ্বায়ক ওমর ফারুক খানসহ কয়েকজন নেতাকর্মী এ ঘটনায় অংশ নেন। এ সময় তাঁদের ফেসবুক লাইভে উল্লাস প্রকাশ করতে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
অগ্নিসংযোগের ঘটনায় বাড়ি ও ক্লিনিকের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
Leave a comment