যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘাত মোকাবিলায় ইরান আগের যেকোনো সময়ের তুলনায় বেশি প্রস্তুত বলে দাবি করেছেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি-এজেই। তিনি বলেছেন, শত্রুর সামনে ইরানের সশস্ত্র বাহিনী কখনো পিছু হটবে না।
মেহর নিউজ এজেন্সির বরাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মোহসেনি-এজেই দাবি করেন, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর সময়ের তুলনায় বর্তমানে ইরানের হাতে অনেক বেশি সামরিক সরঞ্জাম রয়েছে।
তিনি বলেন, ‘শত্রুর মোকাবিলায় আজ আমরা আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। আমাদের সশস্ত্র বাহিনী শত্রুর সামনে পিছু হটেনি, ভবিষ্যতেও পিছু হটবে না।’
ইরানের বিচার বিভাগের প্রধান আরও বলেন, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশটির সশস্ত্র বাহিনী নিজেদের সামরিক সক্ষমতা ও সম্ভাবনা ক্রমাগত বাড়িয়ে চলেছে।
তাঁর এই বক্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘাত মোকাবিলায় ইরানের সামরিক প্রস্তুতি জোরদার এবং প্রতিরোধ অব্যাহত রাখার অবস্থান উঠে এসেছে।
Leave a comment