Home আন্তর্জাতিক যুদ্ধ বন্ধে আলোচনা চলার মধ্যেই ইরান–যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে আলোচনা চলার মধ্যেই ইরান–যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

Share
Share

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা চলার মধ্যেই আবারও পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৭ নভেম্বর) বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক রাডারব্যবস্থা লক্ষ্য করে হামলার দাবি করেছে ইরান। এর জবাবে ইরানের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রায় নয় মাস ধরে চলা যুদ্ধের অবসানে ওমান ও কাতারের মধ্যস্থতায় আলোচনা চললেও নতুন করে এ হামলার ঘটনা ঘটল। এতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর উদ্যোগ আরও চ্যালেঞ্জের মুখে পড়েছে।

নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা রয়টার্সকে জানান, ইরানের হামলার জবাবে মার্কিন যুদ্ধবিমান হরমুজ প্রণালির কেশম দ্বীপে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালিয়েছে। মার্কিন সেনাসদস্য ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলার প্রতিক্রিয়ায় এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে ইরানের সংবাদমাধ্যম দেশটির এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, মার্কিন হামলায় আইআরজিসির কোনো অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়নি।

এর আগে মঙ্গলবার আইআরজিসি জানায়, তারা বাহরাইনের শেখ ইসা সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা এবং শিয়া ধর্মীয় নেতাদের বিষয়ে অবস্থান নিয়েও বাহরাইনকে সতর্ক করে ইরান।

বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের হামলা প্রতিহত করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে যুদ্ধ বন্ধের প্রচেষ্টার অংশ হিসেবে মঙ্গলবার কাতার ও ইরানের কর্মকর্তারা বৈঠক করেছেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান, দুই পক্ষের অবস্থানের মধ্যে দূরত্ব কমানো এবং আলোচনায় উত্থাপিত প্রস্তাবগুলোর বিষয়ে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

একই সময়ে ওমান সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সামুদ্রিক নৌপথের নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য ও জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখা এবং সামরিক উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা করেন তিনি।

পরে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আরাগচি জানান, ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গেও তাঁর বৈঠক হয়েছে। সেখানে যুদ্ধ বন্ধে ইরানের কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে সুলতানকে অবহিত করেন তিনি।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এরপর প্রায় নয় মাসে সংঘাত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এতে আন্তর্জাতিক জ্বালানির বাজার ও পণ্য পরিবহনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালির দুই পাশে ইরান ও ওমানের অবস্থান। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হতো। তবে যুদ্ধের কারণে প্রণালিটি দিয়ে জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

এর আগেও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে তেহরানের সঙ্গে আলোচনা করেছে ওমান। তবে নতুন করে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় চলমান কূটনৈতিক উদ্যোগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

রয়টার্স

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালায় এবং ক্ষমতার বাইরে থাকলে নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসে জড়িয়ে পড়ে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির...

অবৈধ হুটার ও হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে ১ ডিসেম্বর থেকে অভিযান

রাজধানীতে অননুমোদিত হুটার, উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে আগামী ১ ডিসেম্বর থেকে অভিযান চালাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর...

Related Articles

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত মোকাবিলায় আগের চেয়ে বেশি প্রস্তুত ইরান: বিচার বিভাগের প্রধান

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘাত মোকাবিলায় ইরান আগের যেকোনো সময়ের তুলনায় বেশি প্রস্তুত...

সম্পত্তির প্রতিটি পয়সা তামিলনাড়ুর মানুষের জন্য ব্যয়ের ঘোষণা রজনীকান্তের

নিজের সম্পত্তি থেকে অর্জিত প্রতিটি পয়সা তামিলনাড়ুর মানুষের কল্যাণে ব্যয় করার ঘোষণা...

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রমাণ রয়েছে, দাবি তেহরানের

ইরানে সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশ সহায়তা করেছে বলে...

দনবাস ছাড়ার বিনিময়ে ন্যাটোর সদস্যপদ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব, জানালেন জেলেনস্কি

ইউক্রেনের দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের বিনিময়ে দেশটিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর...

;