Home সাম্প্রতিক পিরোজপুরে সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে আগুন
সাম্প্রতিক

পিরোজপুরে সাবেক মন্ত্রী রেজাউল করিমের বাড়িতে আগুন

Share
Share

পিরোজপুরের নাজিরপুরে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমের দুটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় তাঁর গ্রামের বাড়িতে হামলা চালিয়ে আগুন দেওয়া হয়। পরে সন্ধ্যা সাতটার দিকে উপজেলা সদরে অবস্থিত তাঁর আরেকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালায়। পরে সন্ধ্যা সাতটার দিকে উপজেলা সদরের বাড়িটিতেও হামলা চালানো হয়।

স্থানীয় সূত্রের ভাষ্য, দেশব্যাপী আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং বিভিন্ন সরকারি ভবনে হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভের একপর্যায়ে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় দুটি বাড়ির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ: আখতার হোসেন

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদী কর্মকাণ্ড চালায় এবং ক্ষমতার বাইরে থাকলে নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসে জড়িয়ে পড়ে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির...

অবৈধ হুটার ও হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে ১ ডিসেম্বর থেকে অভিযান

রাজধানীতে অননুমোদিত হুটার, উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে আগামী ১ ডিসেম্বর থেকে অভিযান চালাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর...

Related Articles

ফরিদপুরে বাড়ি থেকে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার, আটক ১

ফরিদপুরের নগরকান্দায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই শতাধিক লগি-বৈঠা উদ্ধার করেছে পুলিশ।...

ভারত–পাকিস্তানের দূষিত বাতাসেও বাড়ছে বাংলাদেশের বায়ুদূষণ

বাংলাদেশের বায়ুদূষণের একটি উল্লেখযোগ্য অংশের উৎস দেশের বাইরে। ভারত ও পাকিস্তান থেকে...

গোপালগঞ্জে আরও এক এমপির বাড়িতে আগুন

গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের বিএনপির সংসদ সদস্য কে এম বাবরের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা...

ডয়চে ব্যাংক থেকে ‘ভুলবশত’ ট্রাম্পের কর বিবরণী ফাঁস, নথিতে এপস্টেইন-সংশ্লিষ্ট ৫৮২ মিলিয়ন ডলারের সন্দেহজনক লেনদেন

ডয়চে ব্যাংকের ফাঁস হওয়া নথিতে জেফরি এপস্টেইন-সংশ্লিষ্ট ৫৮২ মিলিয়ন ডলারের সন্দেহজনক লেনদেনের...

;