Home জাতীয় বিএনপি নেতা ও শিক্ষকের বাড়ির পাশে বোমাসদৃশ বস্তু, হুমকির চিরকুট
জাতীয়

বিএনপি নেতা ও শিক্ষকের বাড়ির পাশে বোমাসদৃশ বস্তু, হুমকির চিরকুট

Share
Share

 

যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা মধ্যপাড়ায় বিএনপি নেতা ও স্কুলশিক্ষক শিমুল হোসেনের বাড়ির পাশে লাল টেপে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু ও হুমকিসংবলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এসব বস্তু ও চিরকুট উদ্ধার করা হয়।

শিমুল হোসেন জানান, শুক্রবার সকালে তাঁর স্ত্রী হাঁটতে বের হলে বাড়ির পাশে বস্তু দুটি দেখতে পান। তবে সেগুলো কী, তা বুঝতে পারেননি। পরে সকাল সোয়া ৭টার দিকে মেয়েকে নিয়ে কোচিংয়ে যাওয়ার সময় শিমুলের চোখে পড়ে বস্তু দুটি ও চিরকুট। এরপর তিনি বিষয়টি স্থানীয় পুলিশ ফাঁড়িতে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি উদ্ধার করে।

শিমুল হোসেন জানান, কম্পিউটারে টাইপ করা চিরকুটে লেখা ছিল, ‘ভালো হয়ে যা শুয়ো… বাচ্চা, তুই এরপরও যদি না থামিস তো পথে মারা যাবি। তোকে শেষবারের মতো বললাম তুই কি বা… বা… হয়েছিস। আর কেউ পারে না কাজ করতে, এটা বুঝাস নাকি। আবার বললাম থেমে যাওয়া ভালো, শুয়ো… বাচ্চা।’

কারা এবং কী কারণে এই হুমকির চিরকুট দিয়েছে, সে বিষয়ে কিছু বলতে পারেননি শিমুল। তবে তিনি জানান, তিনি সরেমনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক। এলাকায় মাদকবিরোধী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে সামাজিক কাজ করেন। এসব কর্মকাণ্ডের কারণে কেউ ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটাতে পারে বলে তাঁর ধারণা।

শিমুল আরও জানান, রাত সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। সকালে উঠে বাড়ির পাশে বোমাসদৃশ বস্তু ও চিরকুট দেখতে পান।

এ বিষয়ে যশোর ডিবি পুলিশের ইন্সপেক্টর মামুনুর রশিদ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশের কয়েকটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি বোমা নিষ্ক্রিয়করণ দল বস্তু দুটি নিয়ে পরবর্তী কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশের বিভিন্ন দল অনুসন্ধান করছে। তদন্ত শুরু হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘আপনি জেলে যেতে চাচ্ছেন না, ছেলেকে দেবেন?’

‘আপনি জেলে যেতে চাচ্ছেন না, ছেলেকে দেবেন?’—একটি বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠানে তদারকির সময় এক ব্যবসায়ীকে এমন প্রশ্ন করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা...

লক্ষ্মীপুরে বাড়ির পেছনে দুধের কৌটায় মিলল ৫ শক্তিশালী বোমা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পরিত্যক্ত ঘরের পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা থেকে পাঁচটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে। উদ্ধারের দুই দিন...

Related Articles

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

গাজীপুরের টঙ্গীতে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্যসহায়তা নিশ্চিত করতে বিশেষ ওএমএস কর্মসূচি...

টকশোতে ‘ফালতু লোক’ মন্তব্য, প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছাড়লেন রাশেদ খাঁন

  বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজের সরাসরি সম্প্রচারিত রাজনৈতিক টকশো ‘কড়া আলাপ’...

দুই হাজার পোলিং এজেন্টকে নিয়ে প্রতিমন্ত্রীর ভূরিভোজ

  নির্বাচনে জয়-পরাজয়ের হিসাব শেষ হওয়ার পর অনেক সময় পোলিং এজেন্টদের আর...

ডেস্কটপ পিসির যন্ত্রাংশের বাজারদর: প্রসেসর, র‍্যাম ও এসএসডির দাম কত

  ডেস্কটপ কম্পিউটার তৈরির বিভিন্ন যন্ত্রাংশের দাম নিয়ে ক্রেতাদের আগ্রহ বাড়ছে। প্রসেসর,...

;