Home জাতীয় হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা চান ৬ ব্রিটিশ রাজনীতিক
জাতীয়

হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা চান ৬ ব্রিটিশ রাজনীতিক

Share
Share

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর না করার বিষয়ে বাংলাদেশের কাছ থেকে নিশ্চয়তা চাইতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ছয় ব্রিটিশ রাজনীতিক।

মানবতাবিরোধী অপরাধে হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডের আইনি প্রক্রিয়ার নিরপেক্ষ পর্যালোচনার দাবিও জানিয়েছেন তাঁরা।

ব্রিটিশ রাজনীতিকেরা চান, যুক্তরাজ্য সরকার যেন বাংলাদেশকে এ নিশ্চয়তা দিতে বলে যে দেশে ফেরার পর হাসিনাকে নির্যাতন, গুম ও রাজনৈতিক সহিংসতা থেকে সুরক্ষা দেওয়া হবে। এ ছাড়া দেশে ফেরা, যাতায়াত, আদালতে হাজিরা এবং আটকাবস্থায় শারীরিক হামলা থেকে তাঁকে রক্ষার নিশ্চয়তাও চেয়েছেন তাঁরা।

চিঠিতে আরও বলা হয়েছে, হাসিনা যেন তাঁর পছন্দের আইনজীবীর সহায়তা পান এবং নিজের দণ্ড ও সাজার বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর ন্যায্য সুযোগ পান। যেকোনো আটকাদেশের ক্ষেত্রে স্বাধীন বিচারিক পর্যালোচনার সুযোগ এবং অমীমাংসিত প্রমাণ ও অভিযোগের বিষয়ে স্বাধীন তদন্তেরও আহ্বান জানিয়েছেন তাঁরা।

চিঠিতে স্বাক্ষরকারী ছয় রাজনীতিক হলেন—কনজারভেটিভ পার্টির এমপি বব, ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য চার্লস ট্যানক, স্কটিশ পার্লামেন্টের সদস্য মার্টিন ডে, পল ম্যাকলেনান ও অ্যালান ব্রাউন এবং যুক্তরাজ্যের এমপি সিমাস লোগান।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার জন্য পাসপোর্টের আবেদন করেছেন—এমন খবর প্রকাশের এক দিন পর নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘আপনি জেলে যেতে চাচ্ছেন না, ছেলেকে দেবেন?’

‘আপনি জেলে যেতে চাচ্ছেন না, ছেলেকে দেবেন?’—একটি বীজ বিক্রয়কারী প্রতিষ্ঠানে তদারকির সময় এক ব্যবসায়ীকে এমন প্রশ্ন করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা...

লক্ষ্মীপুরে বাড়ির পেছনে দুধের কৌটায় মিলল ৫ শক্তিশালী বোমা

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় পরিত্যক্ত ঘরের পেছনে মাটির নিচে পুঁতে রাখা দুটি দুধের কৌটা থেকে পাঁচটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে। উদ্ধারের দুই দিন...

Related Articles

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

গাজীপুরের টঙ্গীতে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্যসহায়তা নিশ্চিত করতে বিশেষ ওএমএস কর্মসূচি...

টকশোতে ‘ফালতু লোক’ মন্তব্য, প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছাড়লেন রাশেদ খাঁন

  বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজের সরাসরি সম্প্রচারিত রাজনৈতিক টকশো ‘কড়া আলাপ’...

দুই হাজার পোলিং এজেন্টকে নিয়ে প্রতিমন্ত্রীর ভূরিভোজ

  নির্বাচনে জয়-পরাজয়ের হিসাব শেষ হওয়ার পর অনেক সময় পোলিং এজেন্টদের আর...

বিএনপি নেতা ও শিক্ষকের বাড়ির পাশে বোমাসদৃশ বস্তু, হুমকির চিরকুট

  যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা মধ্যপাড়ায় বিএনপি নেতা ও স্কুলশিক্ষক শিমুল হোসেনের...

;