Home বিনোদন রোনালদো পর্তুগালের ‘সবচেয়ে বড় প্রতিষ্ঠান’: অর্থমন্ত্রী
বিনোদন

রোনালদো পর্তুগালের ‘সবচেয়ে বড় প্রতিষ্ঠান’: অর্থমন্ত্রী

Share
Share

ক্রিস্টিয়ানো রোনালদোর প্রভাব শুধু ফুটবল মাঠেই সীমাবদ্ধ নয়, বিশ্বমঞ্চে পর্তুগালের ভাবমূর্তি উজ্জ্বল করতেও তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দেশটির অর্থমন্ত্রী মানুয়েল কাস্ত্রো আলমেইদা। তাঁর মতে, রোনালদোর কারণে বিশ্বের বহু মানুষ পর্তুগালকে চেনে। এমনকি দেশের সুনাম বৃদ্ধিতে রোনালদোকে ‘সবচেয়ে বড় প্রতিষ্ঠান’ হিসেবেও বর্ণনা করেছেন তিনি।

জাতীয় দলের ক্যাম্প থেকে রোনালদোর হঠাৎ বিদায় নিয়ে আলোচনা চলার মধ্যেই এমন মন্তব্য করলেন পর্তুগালের অর্থমন্ত্রী।

পর্তুগিজ সংবাদমাধ্যম দ্য রেসিডেন্ট-এ প্রকাশিত এক বক্তব্যে কাস্ত্রো আলমেইদা বলেন, বিশ্বমঞ্চে পর্তুগালের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে রোনালদো একটি বড় সম্পদ। তিনি বলেন, ‘পর্তুগালের প্রচার ও প্রসার বাড়াতে ক্রিস্টিয়ানো রোনালদোর প্রভাব অপরিসীম।’

রোনালদোকে পর্তুগালের অন্যতম পরিচিত প্রতিষ্ঠানের সঙ্গে তুলনাও করেছেন তিনি। তবে রোনালদো ও কোচ জর্জ জেসুসের মধ্যকার কথিত দ্বন্দ্ব নিয়ে মন্তব্য করতে রাজি হননি অর্থমন্ত্রী।

নিজেকে ফুটবল বিশেষজ্ঞ দাবি না করে কাস্ত্রো আলমেইদা বলেন, এ বিষয়ে কে ঠিক বা কে ভুল, তা বিচার করার এখতিয়ার তাঁর নেই। বরং দেশের বাইরে রোনালদোর বৈশ্বিক প্রভাবের দিকেই গুরুত্ব দিয়েছেন তিনি।

কাস্ত্রো আলমেইদার মতে, আন্তর্জাতিক পর্যায়ে রোনালদোর পরিচিতি পর্তুগালের জন্য একটি অনন্য সম্পদ। তিনি বলেন, ‘পর্তুগালের ভাবমূর্তি ও সুনাম বৃদ্ধির দৃষ্টিকোণ থেকে ক্রিস্টিয়ানোর গুরুত্ব অত্যন্ত বেশি। পর্তুগাল যেন প্রতিনিয়ত তাঁর এই প্রভাব থেকে সুবিধা পেতে পারে, সেটাই হবে সবচেয়ে ইতিবাচক বিষয়।’

এদিকে উয়েফা নেশনস লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে রোববার রাতে নরওয়ের মুখোমুখি হওয়ার কথা পর্তুগালের। অন্যদিকে আল-নাসরের তারকা রোনালদো ইতিমধ্যে ক্লাবে যোগ দিতে মাদ্রিদ হয়ে রিয়াদের উদ্দেশে রওনা হয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স: আটক ৪৪০, শিক্ষক-পুলিশসহ বহু আহত

ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শ্রেণিকক্ষে চরম জায়গা সংকট এবং তীব্র শিক্ষকস্বল্পতাসহ শিক্ষা খাতের নানা নৈরাজ্যের প্রতিবাদে ফরাসি জেন-জি (উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী) প্রজন্ম রাজপথে নেমে এসেছে।...

আগারগাঁওয়ে ফের উচ্ছেদ হলো ভাইরাল ‘মিজানের ভাতের হোটেল’, দখলমুক্ত ফুটপাত

রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত ও পরিচিত ‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে...

Related Articles

কেমন হলো ভারত-ব্রাজিলের একাদশ, এক নজরে দেখে নিন

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক ভারত–ব্রাজিল ম্যাচের আগে দুই দলের একাদশ ঘোষণা করা...

অস্কারে যাচ্ছে ‘রইদ’

৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) ‘আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর...

ক্লাসরুমে টিকটক করা যাবে কি না, জানালেন শিক্ষা প্রতিমন্ত্রী

  স্কুলের নীতিমালা করে ক্লাসরুমে টিকটক করা নিষিদ্ধ করা হলে সেটি অন্যায়...

কুকুরের উপদ্রব নিয়ে কর্মকর্তার টেবিলে ছেড়ে দেওয়া হলো বেওয়ারিশ কুকুর

ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব নিয়ে অভিনব প্রতিবাদ করেছেন শিবসেনা...

;