Home জাতীয় অপরাধ শেরপুরে চাচিকে গলা কেটে হত্যার অভিযোগ, ভাতিজা গ্রেপ্তার
অপরাধ

শেরপুরে চাচিকে গলা কেটে হত্যার অভিযোগ, ভাতিজা গ্রেপ্তার

Share
Share

 

শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের চরসাপমারী গ্রামে রুফিয়া বেগম (৩৫) নামের এক নারীকে ধারালো দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাতিজা আরিফ হোসেনের (২০) বিরুদ্ধে। এ ঘটনায় আরিফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নিজ বাড়ির উঠানে শিশুকে দুধ খাওয়ানোর সময় রুফিয়া বেগমের ওপর হামলা চালানো হয়। স্থানীয় বাসিন্দা ও পুলিশের ভাষ্য, এ সময় আরিফ ধারালো দা দিয়ে তাঁর গলা ও শরীরে উপর্যুপরি কোপ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানায়, ঘটনার পর আরিফ নিজ ঘরে গিয়ে গোসল করে আত্মগোপনের চেষ্টা করেন। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ হত্যার কথা স্বীকার করেছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘর থেকে রক্তমাখা ফুলপ্যান্ট উদ্ধার করা হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, আরিফ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিষেধাজ্ঞা এড়িয়ে ২০০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম আমদানি ইরানের

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ও পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে অন্তত ২০০ কোটি ডলারের অস্ত্র, বিস্ফোরক ও ভারী ট্রাক আমদানি করেছে ইরান। এ জন্য পাঁচ হাজারের বেশি...

স্ত্রী চলে যাওয়ার খবরে সৌদি আরবে দুধ দিয়ে গোসল প্রবাসীর

দীর্ঘ নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ছয় বছরের মেয়েসন্তানকে রেখে অন্য এক যুবকের সঙ্গে স্ত্রী চলে গেছেন বলে অভিযোগ করেছেন সৌদি আরবপ্রবাসী...

Related Articles

১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশিকে খুঁজছে লন্ডন পুলিশ

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য...

তাহসিফের মৃত্যুতে বাবার মামলা, গ্রেপ্তার দেখানো হলো বন্ধু দীপকে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর...

শয্যাশায়ী বৃদ্ধকে জানালার পাশে উচ্চ শব্দে গান বাজিয়ে হয়রানির অভিযোগ

  ফরিদপুরে জমি নিয়ে বিরোধের জেরে ৮৪ বছর বয়সী এক শয্যাশায়ী বৃদ্ধকে...

স্বামীকে জামিনে মুক্ত করার আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবদল নেতা পলাতক

  ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় স্বামীকে জামিনে মুক্ত করার আশ্বাস দিয়ে এক নারীকে হেনস্তা...

;