Home জাতীয় অপরাধ প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন জলিল
অপরাধ

প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন জলিল

Share
Share

মামলার প্রকৃত আসামি না হয়েও শুধু নাম ও বাবার নামের মিল থাকায় ২০ দিন কারাগারে থাকতে হয়েছে পটুয়াখালীর মহিপুরের জেলে মো. জলিল হাওলাদারকে। পুলিশ পরিচয়ের অন্যান্য তথ্য সঠিকভাবে যাচাই না করায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাঁর পরিবারের।

সোমবার (৭ সেপ্টেম্বর) পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলি আদালতের বিচারক আবু বকর সিদ্দিক বিষয়টি অবহিত হয়ে জলিল হাওলাদারের জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে পরবর্তী ধার্য তারিখে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার বাদীকে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২ লাখ ৭৩ হাজার ৫১৩ টাকা পাওনা আদায়ের দাবিতে ২০২৩ সালে মো. জলিল হাওলাদার নামের এক ব্যক্তির বিরুদ্ধে পটুয়াখালীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা করেন ব্যবসায়ী মো. আলমগীর হোসেন। ওই মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গত ১৯ আগস্ট মহিপুর থানা পুলিশ স্থানীয় জেলে মো. জলিল হাওলাদারকে ভুলবশত গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

জলিল কারাগারে যাওয়ার পর তাঁর পরিবার বিষয়টি নিয়ে খোঁজখবর নেয়। পরে জানা যায়, গ্রেপ্তার হওয়া জলিল ও মামলার প্রকৃত আসামির নাম ও বাবার নাম একই হলেও তাঁদের মায়ের নাম, গ্রাম ও অন্যান্য পরিচয়ে অমিল রয়েছে। পরিবারের দাবি, মামলার প্রকৃত আসামি বর্তমানে প্রবাসে অবস্থান করছেন।

জলিলের জামাতা জাহাঙ্গীর আলম ও আইনজীবী মো. হুমায়ুন কবির বাদশা বলেন, গ্রেপ্তারের আগে জাতীয় পরিচয়পত্র, মায়ের নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা সঠিকভাবে যাচাই করা হলে একজন নির্দোষ মানুষকে এভাবে ২০ দিন কারাগারে থাকতে হতো না।

এ বিষয়ে মহিপুর থানার ওসি মো. শামীম হাওলাদার ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাজেদুল ইসলাম সজল বলেন, আদালতের পরোয়ানায় আসামির মায়ের নাম, ছবি বা মোবাইল নম্বর না থাকায় অনিচ্ছাকৃতভাবে এ ভুল হয়েছে। বিষয়টি জানার পরপরই পুলিশের পক্ষ থেকে তাঁর জামিনের সুপারিশ করা হয়। ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে পরোয়ানায় আসামির পূর্ণাঙ্গ তথ্য উল্লেখের জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

বিনাদোষে ২০ দিন কারাগারে থাকার ঘটনায় জলিলের পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিচয় নিশ্চিত করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক হওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ, এক দিন পর মিলল শিশুর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর)...

সাজেকে গোলাগুলির মধ্যে নিরাপদে পৌঁছে দেওয়া হলো ২৯৩৩ পর্যটককে

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে আটকে...

Related Articles

শ্বশুরবাড়িতে নাশতা কম দেওয়া নিয়ে বিরোধ, মারধরের ৯ দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় শ্বশুরবাড়িতে হাতে তৈরি নাশতা কম দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে...

দুই বছরের সাজা এড়াতে চার বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের কারাদণ্ড এড়াতে চার বছর ধরে পলাতক থাকা মো....

বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, গ্রেপ্তার ‘পাতানো মামা’

জামালপুরের মেলান্দহে বিয়ের ১৯ দিনের মাথায় বিএনপি নেতা সুজন মণ্ডলের স্ত্রী সুমি...

অচেতন করে ধর্ষণের পর জন্মনিয়ন্ত্রণের ওষুধ খাওয়াতেন মাদরাসাশিক্ষক

পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু ইউসুফ প্রামাণিক...

;