Home সাম্প্রতিক বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা
সাম্প্রতিক

বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

Share
Share

যুক্তরাষ্ট্রে বিমানে এক যাত্রীকে হামলা ও গালাগালের অভিযোগে সিটের সঙ্গে ডাক্ট টেপ দিয়ে আটকে রাখার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) টেক্সাস থেকে নিউ জার্সির নিউয়ার্কগামী আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যাত্রীর নাম আর্থার লুন্ডিন। ৬৭ বছর বয়সী এই ব্যক্তি অ্যারিজোনার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ফ্লাইটটি ছাড়ার প্রায় দুই ঘণ্টা পর লুন্ডিন পাশের সিটে বসা এক যাত্রীর গলা চেপে ধরেন। এ সময় একজন কৃষ্ণাঙ্গ নারী ফ্লাইট অ্যাটেনডেন্ট, সাবেক পুলিশ কর্মকর্তা ও কয়েকজন যাত্রী তাঁকে থামানোর চেষ্টা করেন। তাঁদের দাবি, তখন লুন্ডিন বর্ণবাদী ও সমকামীবিদ্বেষী গালিগালাজ করেন।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, লুন্ডিনকে সিটের সঙ্গে ডাক্ট টেপ দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। তাঁর দুই হাত জিপ টাই দিয়ে বাঁধা ছিল।

সাবেক পুলিশ কর্মকর্তা হুয়ান মেহিয়া বলেন, সবকিছু হঠাৎ করেই বদলে যায়। শান্ত পরিবেশ মুহূর্তেই চিৎকার ও বিশৃঙ্খলায় পরিণত হয়। পেছনে তাকিয়ে তিনি দেখতে পান, পাশের এক যাত্রী অন্য একজনের গলায় হাত দিয়ে হামলা করছেন।

মেহিয়ার ভাষ্য, তিনি ও অন্যরা হস্তক্ষেপ করলে লুন্ডিন বর্ণবাদী গালিগালাজ ও অশালীন ভাষা ব্যবহার করেন। নারীদের প্রতিও তিনি আপত্তিকর আচরণ করেন বলে অভিযোগ করেন মেহিয়া।

ঘটনার পর স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে বিমানটি গতিপথ পরিবর্তন করে বাল্টিমোর-ওয়াশিংটন আন্তর্জাতিক বিমানবন্দরে (বিডব্লিউআই) অবতরণ করে। বিমানটি অবতরণের পর পুলিশ লুন্ডিনকে হেফাজতে নেয়। তাঁর বিরুদ্ধে বিশৃঙ্খল আচরণ ও দ্বিতীয় মাত্রার হামলার অভিযোগ আনা হয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ঘটনাটি তদন্ত করছে। ফেডারেল অভিযোগ আনা হবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে মেরিল্যান্ড জেলার ইউএস অ্যাটর্নির কার্যালয়ের সঙ্গে পরামর্শ করবে এফবিআই।

এর আগেও যুক্তরাষ্ট্রে বিমানে যাত্রীকে ডাক্ট টেপ দিয়ে আটকে রাখার ঘটনা ঘটেছে। ২০২৪ সালে মিলওয়াকি থেকে ডালাসগামী একটি ফ্লাইটে এক যাত্রী বিমানের দরজা জোর করে খোলার চেষ্টা করেন এবং এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে আহত করেন। পরে তাঁকেও সিটের সঙ্গে ডাক্ট টেপ দিয়ে বেঁধে রাখা হয়েছিল।

এফএএর তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ১ হাজার ১৬০টির বেশি উচ্ছৃঙ্খল যাত্রীর ঘটনার অভিযোগ পাওয়া গেছে। কোনো যাত্রী বিমানকর্মীদের ওপর হামলা, হুমকি বা তাঁদের কাজে বাধা দিলে ফৌজদারি শাস্তির পাশাপাশি ৪৩ হাজার ডলারের বেশি জরিমানা হতে পারে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত : বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ৯৭ ডলার ছুঁইছুঁই

যুক্তরাষ্ট্র ও ইরানের তীব্র সামরিক সংঘাত এবং কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে চরম বিঘ্ন ঘটায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম...

‘আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম’: শেখ হাসিনা

নিজের অনুপস্থিতিতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় সভাপতির দায়িত্ব পালন করবেন প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম—এমনটাই জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যমকে...

Related Articles

ভেনিসে হামলা-লাঞ্ছনা: মামলা না করে বাংলাদেশে ফিরবেন না বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে থানায়...

তিন শিক্ষার্থীকে বলাৎকার : ঝিনাইদহে মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের (বলাৎকার) অভিযোগে দারুল উলুম মাদরাসার...

খাটের সঙ্গে শিকলে বেঁধে স্ত্রীকে নির্মম নির্যাতন, তিন দিন পর লাশ উদ্ধার

রাজধানীর খিলক্ষেতে স্ত্রীকে খাটের সঙ্গে শিকলে বেঁধে বেল্ট দিয়ে পিটিয়ে অমানবিক নির্যাতনের...

জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে বিদ্যমান তীব্র জ্বালানি ও বিদ্যুৎ সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের...