যুক্তরাজ্যের নিউহাম আওয়ামী যুবলীগের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার পূর্ব লন্ডনের আপ্টন পার্ক এলাকার একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। নিউহাম যুবলীগের সাধারণ সম্পাদক নবারুন দাশ রিপনের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা জালাল আহমেদ ও সাজিদুর রহমান মিলনের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সিলেটের সাবেক মেয়র ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
সভায় আরও বক্তব্য দেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জহির মাহমুদ লিপ্টন, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান ও দেলোয়ার হোসেন লিটনসহ অনেকে।
সভায় ১৫ আগস্ট নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মৃত্যুর আগে তাঁর চলাচলের কিছু সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। ফুটেজে দেখা...
ByDesk ReportOctober 9, 2026পাবনার ঈশ্বরদীতে প্রেমের ফাঁদে ফেলে এক মুদি ব্যবসায়ীকে ভাড়া বাসায় আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। পরে ওই ব্যবসায়ী ও তাঁর...
ByDesk ReportOctober 8, 2026ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ...
ByDesk ReportOctober 11, 2026ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ফের ভয়াবহ সংঘাত ও রক্তপাতের ঘটনা ঘটেছে। গত...
ByDesk ReportOctober 11, 2026চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের...
ByDesk ReportOctober 10, 2026ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি...
ByDesk ReportOctober 9, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment