Home জাতীয় অপরাধ রংপুরে ৪ খুন: হবু স্ত্রীকে হারিয়ে অদিতের হৃদয়বিদারক পোস্ট
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়দুর্ঘটনাসাম্প্রতিক

রংপুরে ৪ খুন: হবু স্ত্রীকে হারিয়ে অদিতের হৃদয়বিদারক পোস্ট

Share
Share

“আমরা তো কখনো কাপল পিক তুলি নাই, চলো আজকে তুলি।” গত বুধবারের তোলা সেই স্মৃতিময় ছবিটির দিকে তাকিয়ে এখন শুধুই হাহাকার আর গভীর শূন্যতা অনুভব করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অদিত কর। রংপুরের নগরীতে নারকীয় হত্যাকাণ্ডের শিকার গণপতি চক্রবর্তীর মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থীর সঙ্গে বিয়ে চূড়ান্ত হয়েছিল তার। কিন্তু এক মর্মান্তিক ট্র্যাজেডিতে বিয়ের পিঁড়িতে বসা আর হলো না তাদের; ঘাতকের নৃশংসতায় চিরতরে হারিয়ে গেলেন আগামী।

চার স্বজনকে হারানোর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে অদিত ও আগামীর এক করুণ ভালোবাসার গল্প। অদিতের বন্ধুরা জানান, দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের চূড়ান্ত প্রস্তুতি চলছিল। কয়েকদিন আগেই নিজের পিতাকে হারিয়ে শোকগ্রস্ত ছিলেন অদিত, আর এবার হবু স্ত্রীকেও হারিয়ে তিনি মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত ও বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

নিজের ফেসবুকে শেষ স্মৃতিটি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়ে অদিত লেখেন, “আমার জীবনের শেষ সম্বলটুকুও শেষ হয়ে গেল। চিন্তা করো না আগামী, আমি তোমার সাথে ছিলাম, আছি এবং থাকব।” হৃদয়স্পর্শী এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে আসার পর নেটিজেনদের চোখে জল এনে দিয়েছে।

উল্লেখ্য, গত শনিবার রাতে রংপুরের মাছুয়াপাড়ার নিজ বাসা থেকে শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী চক্রবর্তী ও ছোট ছেলে আয়ুশের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ছাদে উঠে ইয়াবা সেবনে বাধা দেওয়া এবং পরিচয় গোপন রাখার উদ্দেশ্যে ঘাতক মুগ্ধ ও সিদ্ধার্থ পুরো পরিবারটিকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করে। গ্রেপ্তারকৃত আসামিরা ইতোমধ্যে আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে।

 

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

মাঠ পর্যায়ে প্রচার-প্রচারণার পাশাপাশি ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও পরিবার পরিকল্পনা বিষয়ে পরামর্শ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার...

চাঁদাবাজির মামলায় পুরস্কারজয়ী কৃষক কারাগারে, কৃষি কর্মকর্তার দাবি তথ্যের ভিত্তিতেই গিয়েছিলেন

চট্টগ্রামের সীতাকুণ্ডে সারবোঝাই দুটি ট্রাক আটকে চাঁদা দাবির মামলায় মো. আইয়ুব আলী (৪৫) নামের এক পুরস্কারজয়ী কৃষককে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। পুলিশের...

Related Articles

এস আলমের কোম্পানির ওপর ‘নিষেধাজ্ঞা প্রত্যাহার’

বিতর্কিত ব্যবসায়ী এস আলমের মালিকানাধীন বলে অভিযোগ থাকা ফার্স্টকমকে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনায়...

গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশা থাকার অভিযোগের প্রতিবাদ জামায়াতের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা থাকার বিষয়ে...

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ববিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত...

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি...

;