Home আন্তর্জাতিক জাপানের টোকিওতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে
আন্তর্জাতিকসাম্প্রতিক

জাপানের টোকিওতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

Share
Share

জাপানের রাজধানী টোকিও ও এর আশপাশের এলাকায় আঘাত হেনেছে ৫. দশমিক ৯ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। আজ ভোরে ব্যাকুল করা এই কম্পনে অন্তত ৩৭ জন আহত হয়েছেন এবং ব্যাহত হয়েছে ব্যস্ত এই মহানগরীর ট্রেন ও গণপরিবহন ব্যবস্থা।

জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ২টার দিকে টোকিওর কাছে ইবারাকি প্রিফেকচারের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৮ কিলোমিটার গভীরে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূকম্পনটির মাত্রা ৫.৮ বলে জানিয়েছে। ভূমিকম্পের সাথে সাথেই স্বয়ংক্রিয় জরুরি সতর্কব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে এবং বাসিন্দাদের ফোনে বার্তা পাঠানোর পাশাপাশি বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়।

ভূমিকম্পে বড় ধরনের প্রাণহানি না হলেও অন্তত ৩৭ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি। সংস্থাটি জানায়, টোকিওর দক্ষিণে ইয়োকোহামা এলাকায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধা আতঙ্কে বিছানা থেকে উঠতে গিয়ে পড়ে যান এবং কোমরে মারাত্মক আঘাত পান। এছাড়া টোকিওর উত্তরে সাইতামা এলাকায় কিছু ভবন আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পানির প্রধান পাইপলাইন ফেটে যাওয়ার খবর পাওয়া গেছে।

রোববার সকালে টোকিও ও পার্শ্ববর্তী অঞ্চলের ট্রেন পরিষেবা সাময়িকভাবে ব্যাহত বলে জানিয়েছে ‘ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি’। আবহাওয়া সংস্থা আরও জানিয়েছে, শনিবার ওই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় এবং ভূমিকম্পের কারণে মাটি আলগা হয়ে পড়ায় ভূমিধসের বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। এর সাথে আগামী কয়েক দিন শক্তিশালী ‘আফটারশক’ বা অনুকম্পন সৃষ্টি হতে পারে বলেও সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে আশার কথা হলো, এতে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গাজায় ফুরিয়ে আসছে কবর দেওয়ার জায়গা: চরম মানবিক সংকট

যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে একের পর এক স্বজনের নিথর দেহ উদ্ধার হলেও গাজাবাসীর সামনে এখন দেখা দিয়েছে নতুন এক মর্মান্তিক সংকট—মৃত প্রিয়জনকে শেষ বিদায়...

নতুন পদক্ষেপ নিলে মার্কিনদের বিরুদ্ধে জবাব হবে ‘ভূমিকম্পের মতো শক্তিশালী’: ইরান

যুক্তরাষ্ট্রের পরিচালিত ‘অর্থনৈতিক যুদ্ধে’ যেসকল দেশ অংশ নেবে, তাদেরকে নিজেদের শত্রু হিসেবে বিবেচনা করা হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার দেশটির সুপ্রিম...

Related Articles

সুন্দরবনে হঠাৎ হানা ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র ট্রলারসহ ৫ জেলে উধাও!

‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালার চর...

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে?

মোহাম্মদ রাহবার ইসলাম তুর্য‍্য, খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের প্রথম...

বাঁচতে চান পূজা, চিকিৎসায় প্রয়োজন ২০ লাখ টাকা

মোহাম্মদ রাহবার ইসলাম তুর্য‍্য,খুবি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের ১৫ ব্যাচের...

নৈয়ায়িকের ২০তম আন্তঃডিসিপ্লিন বিতর্কে চ্যাম্পিয়ন কেমিস্ট্রি

খুবি প্রতিনিধি ‘মতের স্বাধীনতা, ভাষায় দায়বদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত...