Home জাতীয় আইন-বিচার ৯টি বিয়ে করেছেন বক্তা মিসবাহ, নেই কাবিননামা; ৫ম স্ত্রীর আদালতে মামলা
আইন-বিচারজাতীয়সাম্প্রতিক

৯টি বিয়ে করেছেন বক্তা মিসবাহ, নেই কাবিননামা; ৫ম স্ত্রীর আদালতে মামলা

Share
Share

আলোচিত ইসলামি বক্তা ও ‘৩১৩ প্রোপার্টিজ’-এর চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান মিসবাহর বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতন ও তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করেছেন তাঁর পঞ্চম স্ত্রী মোসা. হুমায়রা জান্নাত। অভিযোগ উঠেছে, তিনি কাবিননামা ও সরকারি নিবন্ধন ছাড়াই একে একে নয়টি বিয়ে করেছেন। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় মামলাটি করা হয়।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম মামলাটি আমলে নিয়ে আসামি হাবিবুর রহমান মিসবাহর বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল এবিএম ইবরাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ২০২০ সালের ৪ মে শরিয়াহ অনুযায়ী হাবিবুর রহমান মিসবাহর সাথে হুমায়রা জান্নাতের বিয়ে সম্পন্ন হয়। পরবর্তীতে ২০২৫ সালের ২১ জানুয়ারি তাঁদের ঘরে একটি পুত্রসন্তানের জন্ম হয়। বাদীর অভিযোগ, বিয়ের সময় মিসবাহ তাঁর পূর্বের চারটি বিয়ের কথা সম্পূর্ণ গোপন করেছিলেন। পরবর্তীতে হুমায়রা জানতে পারেন, তিনি ছাড়াও মিসবাহ আরও চারটি বিয়ে করেছেন। অর্থাৎ অনুসন্ধানে তাঁর মোট নয়টি বিয়ের তথ্য পাওয়া গেছে, যার কোনোটিরই আইনি কাবিননামা বা সরকারি রেজিস্ট্রি সম্পূর্ণ করা হয়নি।

ভুক্তভোগী হুমায়রা জান্নাত প্রথমে যাত্রাবাড়ী থানায় মামলা করতে গেলে পুলিশ তাঁকে আদালতে আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেয়। পরবর্তীতে তিনি সিএমএম আদালতে উপস্থিত হয়ে এ মামলা দায়ের করেন। মামলা আমলে নিয়ে আদালত সমন জারি করায় পরবর্তী নির্ধারিত তারিখে আসামি মিসবাহকে আদালতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাজনীতির নানা বাঁক পেরিয়ে মন্ত্রিসভায় পার্থ

বাবার হাত ধরে রাজনীতিতে আসা, অল্প বয়সে সংসদে প্রবেশ, বিরোধী দলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা, বিএনপির নেতৃত্বাধীন জোটে থাকা এবং পরে জোট ছাড়ার সিদ্ধান্ত—বাংলাদেশ...

নতুন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠবেন রোববার

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে উঠবেন। রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, সেদিন সকাল ১০টা ৫০ মিনিটে মিন্টু রোডের সরকারি...

Related Articles

অস্ট্রেলিয়ার মাটিতে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়ে রেকর্ড বই তছনছ করলেন শরিফুল

অস্ট্রেলিয়ার মাটিতে বল হাতে ধ্বংসযজ্ঞ চালিয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম।...

ভাগনের লাশ খাটের নিচে, বোনকে ফেলে রাখে সিঁড়িতে’: শিক্ষক পরিবারের চার সদস্যকে হত্যার নির্মম বর্ণনা

রংপুর নগরীর মাসুয়াপাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চার...

কলকাতায় অগ্নিকাণ্ড: নিহত সাংবাদিক দেবাশীষকে ছেলেসহ সৎকার, স্ত্রী-শ্বশুরকে দাফন

ভারতের কলকাতার একটি হোটেলে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার বিশিষ্ট সাংবাদিক...