Home জাতীয় রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার যেসব সড়কে যান চলাচলে বিধিনিষেধ
জাতীয়

রাষ্ট্রপতির শপথ ঘিরে শুক্রবার যেসব সড়কে যান চলাচলে বিধিনিষেধ

Share
Share

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর বঙ্গভবন ও আশপাশের এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ ও নিয়ন্ত্রিত থাকবে।

ডিএমপির নির্দেশনায় বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

আমন্ত্রিত অতিথিদের যানবাহন নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বঙ্গভবনে আসা আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এসব নির্দেশনা প্রযোজ্য হবে না।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, মতিঝিলের শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা হয়ে বঙ্গভবন রোড ও রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের যানবাহনের প্রবেশ বন্ধ থাকবে।

শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক ও গুলিস্তানগামী বাসগুলো দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব হয়ে চলাচল করবে। প্রয়োজনে বাসগুলো অন্য সুবিধাজনক বিকল্প সড়কও ব্যবহার করতে পারবে। একই সময়ে দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখে কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।

এ ছাড়া হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনগুলোকে জিরো পয়েন্টে ইউটার্ন না করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব যানবাহন বামে ফুলবাড়িয়া অথবা ডানে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা-শাপলা চত্বর রুট ব্যবহার করতে পারবে।

বিকল্প হিসেবে জিরো পয়েন্ট-ইউবিএল ক্রসিং-নাইটিঙ্গেল ক্রসিং-ফকিরাপুল ক্রসিং-ইত্তেফাক রুট ব্যবহার করা যাবে।

ডিএমপি চালকদের এসব সড়ক এড়িয়ে সম্ভব হলে বিকল্প ও সুবিধাজনক সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনার কারণে সংশ্লিষ্ট সড়ক ও এলাকায় সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সৌদিতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩ দেশকে পেছনে ফেলে প্রথম বাংলাদেশের জাকারিয়া

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তরুণ...

কমতে পারে মোবাইল কলের সর্বনিম্ন রেট

মোবাইলে কথা বলার খরচ কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে বর্তমানে নির্ধারিত ভয়েস কলের সর্বনিম্ন রেট...

Related Articles

বমির চিকিৎসা নিতে এসে অন্তঃসত্ত্বা নারীকে দেওয়া হলো গর্ভপাতের ওষুধ

বরিশাল জেনারেল হাসপাতালে বমি ও শারীরিক দুর্বলতার চিকিৎসা নিতে আসা চার মাসের...

৬৪ বছরেও অডিটোরিয়াম হয়নি ভোলা সরকারি কলেজে

প্রতিষ্ঠার ৬৪ বছর পেরিয়ে গেলেও আধুনিক কোনো অডিটোরিয়াম নির্মিত হয়নি দক্ষিণাঞ্চলের অন্যতম...

শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান

সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী না দেওয়ার জন্য সরকারের...

স্ত্রীর লাশ মাটিচাপা দিয়ে থানায় নিখোঁজের জিডি করতে যান স্বামী, সন্দেহে গ্রেপ্তার

নরসিংদীর মাধবদীতে পারিবারিক কলহের জের ধরে স্বামীর থাপ্পড়ে টিউবওয়েলের ওপর পড়ে মাথায়...