Home সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু

Share
Share

দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের একটি পরিত্যক্ত খনিতে অন্তত ১৪ জন সন্দেহভাজন অবৈধ খনি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দেশটির পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিস (এসএপিএস) জানায়, রুস্টেনবার্গ শহরের কাছে নকানেং অনানুষ্ঠানিক বসতির একটি পরিত্যক্ত খনিতে ওই ব্যক্তিরা অবৈধভাবে খননকাজ চালাচ্ছিলেন। এলাকাটি জোহানেসবার্গ থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে।

তবে খনিতে কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, কতজন আহত হয়েছেন কিংবা কেউ এখনো ভেতরে আটকা রয়েছেন কি না—এসব বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্বের অন্যতম বড় সোনা ও মূল্যবান খনিজ উৎপাদনকারী দেশ দক্ষিণ আফ্রিকায় অবৈধ খনন দীর্ঘদিনের বড় সমস্যা। কর্মসংস্থানের অভাবে অনেক মানুষ পরিত্যক্ত খনিতে প্রবেশ করে অবশিষ্ট মূল্যবান ধাতু সংগ্রহের চেষ্টা করেন।

দেশটিতে পরিত্যক্ত খনির শ্যাফটে প্রবেশ আইনত নিষিদ্ধ হলেও বিপুলসংখ্যক অবৈধ খনি শ্রমিক ঝুঁকি নিয়ে এসব স্থানে প্রবেশ করেন। দক্ষিণ আফ্রিকার বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা পরিত্যক্ত খনিতে শ্রমিক আটকা পড়া, আহত হওয়া ও মৃত্যুর ঘটনা প্রায়ই ঘটে।

দক্ষিণ আফ্রিকার পাশাপাশি প্রতিবেশী দেশগুলো থেকেও অনেকে এসব পরিত্যক্ত খনিতে অবৈধভাবে কাজ করতে যান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের একমাত্র যোগ্যতা হলো তারা বিএনপির নেতা বা কর্মী’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়...

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র...

Related Articles

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

কক্সবাজারে অপহরণের চার ঘণ্টা পর মহাসড়কে মিলল ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত মরদেহ

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে ব্যবসায়ী ও স্থানীয় ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল...

ভারতে বাড়ির সামনে মদ পানে বাধা দেওয়ায় ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ২

ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে নিজ বাড়ির সামনে মদ্যপান ও গালাগালি করতে বাধা...

‘কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কি সামলাবেন?’: সালমানের স্টুডিও ভাঙচুর ইস্যুতে বিরোধীদলীয় নেতার ক্ষোভ

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত...

;