Home সাম্প্রতিক বাবাকে হারানোর শোকে নতুন সিদ্ধান্ত নিলেন মেসি
সাম্প্রতিক

বাবাকে হারানোর শোকে নতুন সিদ্ধান্ত নিলেন মেসি

Share
Share

বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানিয়ে যুক্তরাষ্ট্রে ফেরার কথা থাকলেও সেই সিদ্ধান্ত আপাতত পিছিয়ে দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। পরিবারের সঙ্গে আরও কিছুটা সময় কাটাতেই দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড।

বাবার মৃত্যুর খবর পেয়েই শনিবার (৮ আগস্ট) গভীর রাতে মায়ামি থেকে ব্যক্তিগত বিমানে স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও সন্তানদের নিয়ে আর্জেন্টিনায় পৌঁছান আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি।

রোজারিওর কাছে পেরেজ শহরের এল প্রাদো সমাধিক্ষেত্রে ব্যক্তিগত আয়োজনে হোর্হে মেসির শেষকৃত্য সম্পন্ন হয়। এতে মেসির পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা ছাড়া অন্য কাউকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি।

বাবাকে শেষ বিদায় জানানোর পরও তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রে ফিরতে চাননি মেসি। পরিবারের সঙ্গে আরও কিছু সময় কাটানোর সিদ্ধান্ত নেন তিনি।

রোববার সকাল থেকেই মেসি ও তাঁর পরিবারের যুক্তরাষ্ট্রে ফেরার গুঞ্জন ছড়িয়ে পড়ে। ধারণা করা হয়েছিল, দুপুরের আগেই তাঁরা আর্জেন্টিনা ছাড়বেন। তবে মেসিদের বহন করার কথা থাকা ব্যক্তিগত বিমানটি শেষ পর্যন্ত খালি অবস্থায় উড্ডয়ন করে।

বিকেল ৩টার পর মেসি ও তাঁর পরিবারের গাড়িবহর রোজারিওর ফুনেস শহরের একটি সুরক্ষিত আবাসিক এলাকায় পৌঁছায়।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম দোবলে আমারিলার প্রতিবেদনে বলা হয়েছে, বাবার মৃত্যু মেসিকে গভীরভাবে প্রভাবিত করেছে। তিনি আপাতত যুক্তরাষ্ট্রে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে তাঁর পেশাগত দায়িত্বও স্থগিত থাকবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের একমাত্র যোগ্যতা হলো তারা বিএনপির নেতা বা কর্মী’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়...

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র...

Related Articles

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

কক্সবাজারে অপহরণের চার ঘণ্টা পর মহাসড়কে মিলল ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত মরদেহ

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে ব্যবসায়ী ও স্থানীয় ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল...

ভারতে বাড়ির সামনে মদ পানে বাধা দেওয়ায় ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের পর হত্যা, গ্রেপ্তার ২

ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে নিজ বাড়ির সামনে মদ্যপান ও গালাগালি করতে বাধা...

‘কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কি সামলাবেন?’: সালমানের স্টুডিও ভাঙচুর ইস্যুতে বিরোধীদলীয় নেতার ক্ষোভ

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত...

;