Home জাতীয় নিউমার্কেটে চাঁদা তোলায় বাধা, ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ
জাতীয়

নিউমার্কেটে চাঁদা তোলায় বাধা, ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

Share
Share

রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতের দোকান ও ভ্যানগাড়ি থেকে চাঁদা তোলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর রোডের বলাকা সিনেমা হলের সামনে এ ঘটনায় ঢাকা কলেজ ছাত্রদলের ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিউমার্কেট থানাধীন বলাকা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পপুলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কেএম চঞ্চলের অনুসারী হিসেবে পরিচিত যুবদল নেতা সোহেল ও আজিম ওরফে ‘গুন্ডা আজিম’ নিউমার্কেট এলাকায় ফুটপাতের দোকান ও ভ্যানগাড়ি থেকে চাঁদা তুলতে যান। বিষয়টি জানতে পেরে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী সেখানে গিয়ে তাঁদের বাধা দেন।

একপর্যায়ে খবর পেয়ে কেএম চঞ্চলের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একটি দল লাঠিসোঁটা, রামদা ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

হামলায় ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, মো. সুমন সিকদার এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিব আল হাসান ও মুশফিকুর রহমানসহ কয়েকজন আহত হন বলে জানা গেছে।

ভুক্তভোগী শিক্ষার্থী সুমন সিকদার বলেন, ‘আমরা ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার সময় দেখতে পাই, কয়েকজন দোকানদারের কাছ থেকে জোর করে চাঁদা তোলা হচ্ছে। আমরা প্রতিবাদ জানালে তাঁরা প্রথমে গালাগাল করেন। এর কিছুক্ষণ পর চঞ্চলের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একটি দল আমাদের ওপর হামলা চালায়।’

হামলার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে এর প্রতিবাদে ক্যাম্পাসের সামনের সড়কে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব হোসেন বলেন, ‘মারামারির ঘটনা আমরা শুনেছি। তবে কতজন আহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘যাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের একমাত্র যোগ্যতা হলো তারা বিএনপির নেতা বা কর্মী’

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়...

ভেরিফিকেশনের নামে মেধাবীদের হয়রানির দায় সরকারকেই নিতে হবে: জামায়াত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষাসহ নির্ধারিত সব ধাপ অতিক্রম করে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও শত শত প্রার্থী নিয়োগপত্র...

Related Articles

২৩৫ ইউনিট বিদ্যুতের বিল ৫০৬ কোটি টাকা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩...

ব্রাহ্মণবাড়িয়ায় দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে ব্যথা, হাসপাতালে সিআইডি কর্মকর্তার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সিআইডি কার্যালয়ে দায়িত্ব পালনকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মো. ফখরুল ইসলাম...

কুষ্টিয়ায় যৌতুকের প্রতিবাদ করায় বৃদ্ধ নানাকে রড-লাঠি দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে শিশুসন্তানসহ ঘর থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনার...

রূপপুরের জ্বালানি বহনকারী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য...

;