Home জাতীয় অপরাধ সাভারে বাড়িতে অভিযান, পাঁচটি বোমাসহ আটক ১
অপরাধ

সাভারে বাড়িতে অভিযান, পাঁচটি বোমাসহ আটক ১

Share
Share

সাভারে একটি বাড়িতে বিস্ফোরক নিয়ে নাশকতার পরিকল্পনা চলছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচটি বোমাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় আব্দুল জলিলের বাড়িতে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তির নাম আরিফ হোসেন (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।

ওসি সাইফুল আলম বলেন, বিস্ফোরক ব্যবহার করে দেশে নাশকতার পরিকল্পনা করা হচ্ছে—জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কাছ থেকে এমন তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়। অভিযানে আরিফ হোসেনকে নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে পাঁচটি বোমা, ককটেল ও হাতবোমা তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এনএসআইয়ের এক সদস্য বলেন, আরিফ হোসেনকে কিশোরগঞ্জ থেকে অনুসরণ করা হচ্ছিল। সাভারের ওই বাড়িতে বিস্ফোরক দিয়ে বোমা তৈরির মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

৩৮ বছর পর ফোন করে নিজের দোষ স্বীকার করল খুনি, জট খুলছে রহস্যজনক খুনের

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রায় চার দশক ধরে অমীমাংসিত থাকা এক হত্যা মামলায় নতুন মোড় এসেছে। ১৯৮৭ সালে ২০ বছর বয়সী মেলিসা ‘মিসি’ টেলর এলিসনকে...

বরযাত্রীর অটোরিকশা খালে পড়ে ১২ জনের মৃত্যু

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোট আদ্দু জেলায় বরযাত্রীবাহী একটি অটোরিকশা খালে পড়ে ছয় শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) রাতে মুজাফফরগড় খালে...

Related Articles

শাহজালালে দুই যাত্রীর ব্যাগে মিলল ৩ লাখ টাকার মদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর ব্যাগেজ থেকে ১৫ লিটার বিদেশি মদ...

বালুমহালে কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ

ময়মনসিংহের ত্রিশালে বালুমহালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত...

সালমান শাহর ভাইকে হত্যার হুমকি : আদালতে স্ক্রিনশট পেশ

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত খলনায়ক আশরাফুল হক ডনের জামিন...

শেরপুরে গভীর রাতে নারীসহ আটক আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক

শেরপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. রুস্তম আলীকে এক নারীসহ...