Home আন্তর্জাতিক যান্ত্রিক ত্রুটিতে শুভেন্দু অধিকারীর হেলিকপ্টারের জরুরি অবতরণ
আন্তর্জাতিক

যান্ত্রিক ত্রুটিতে শুভেন্দু অধিকারীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

Share
Share

যান্ত্রিক ত্রুটির কারণে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বহনকারী হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। মঙ্গলবার (১১ আগস্ট) কলকাতা থেকে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের উদ্দেশে যাওয়ার সময় পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বলাকা মঞ্চের মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে।

জানা গেছে, পশ্চিম মেদিনীপুরের একটি হেলিপ্যাডে হেলিকপ্টারটির অবতরণের কথা ছিল। সেখানে যাওয়ার আগেই হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ঝুঁকি না নিয়ে কোলাঘাটে সেটি জরুরি অবতরণ করানো হয়।

পরে সড়কপথে গাড়িতে করে পশ্চিম মেদিনীপুরের উদ্দেশে রওনা দেন শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার শহীদ ক্ষুদিরাম বসুর মৃত্যুবার্ষিকী। তাঁকে শ্রদ্ধা জানাতে কেশপুরের মোহবনিতে ক্ষুদিরামের জন্মভিটা ও বাড়িতে যাওয়ার কর্মসূচি ছিল শুভেন্দু অধিকারীর। ওই কর্মসূচিতে যোগ দিতে কলকাতা থেকে হেলিকপ্টারে রওনা দিয়েছিলেন তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নিহত অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন নম্বর থেকে কল দিয়ে চরম হয়রানি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এবার তার শোকসন্তপ্ত মা-বাবাকে নানা নম্বর থেকে ফোন করে অশ্রাব্য...

১০ টাকার লোভে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ: শিশুর মৃত্যু, টিকটকার হাকিম গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে টিকটক ভিডিও ধারণের জন্য মাত্র ১০ টাকার প্রলোভনে পরিত্যক্ত পুকুরে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হওয়া সাত বছরের শিশু সৌরভ ক্ষত্রিয়ের মর্মান্তিক...

Related Articles

সব ঘাঁটি গুটিয়ে দীর্ঘ দুই দশক পর ইরাক ছাড়ল মার্কিন বাহিনী

ইরাক থেকে নিজেদের সমস্ত সামরিক ঘাঁটি গুটিয়ে নিয়ে দীর্ঘ দুই দশকের ঐতিহাসিক...

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা এল মানসুরি

উত্তর আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মরক্কোর ইতিহাসে ঘটে গেল এক ঐতিহাসিক মাইলফলক।...

এবার জেন-জির বিক্ষোভে উত্তাল ফ্রান্স: আটক ৪৪০, শিক্ষক-পুলিশসহ বহু আহত

ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শ্রেণিকক্ষে চরম জায়গা সংকট এবং তীব্র শিক্ষকস্বল্পতাসহ শিক্ষা খাতের...

যুক্তরাষ্ট্রের সামনে পরাজয় স্বীকার করে মধ্যপ্রাচ্য ছাড়ার বিকল্প নেই’: আইআরজিসি কমান্ডার

মধ্যপ্রাচ্যে বিদ্যমান ভূরাজনৈতিক সংকট ও সামরিক উত্তেজনার আবহেই যুক্তরাষ্ট্রকে নিয়ে কড়া হুঁশিয়ারি...

;