Home আন্তর্জাতিক কৃষ্ণসাগরে ইউক্রেনের দুটি সামরিক পণ্যবাহী জাহাজে হামলার দাবি রাশিয়ার
আন্তর্জাতিক

কৃষ্ণসাগরে ইউক্রেনের দুটি সামরিক পণ্যবাহী জাহাজে হামলার দাবি রাশিয়ার

Share
Share

 

কৃষ্ণসাগরে ইউক্রেনের দুটি সামরিক পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করার দাবি করেছে রাশিয়া। দেশটির দাবি, জাহাজগুলোর একটি কৃষ্ণসাগর দিয়ে সামরিক সরঞ্জাম বহন করছিল। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, লয়টারিং মিউনিশন ও হামলাকারী ড্রোন ব্যবহার করে মাইকোলাইভ বন্দরের ট্রান্সশিপমেন্ট কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, ওই স্থাপনা সামরিক পণ্য গ্রহণ, সংরক্ষণ ও সরবরাহের কাজে ব্যবহৃত হতো।

এ ছাড়া হামলায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জন্য সংরক্ষিত জ্বালানি ও লুব্রিক্যান্টের ট্যাংকেও আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে মস্কো।

রাশিয়ার দাবি, ওডেসা থেকে প্রায় ১১ কিলোমিটার পূর্বে একটি প্রণালিতে ওডেসা ও চেরনোমোরস্ক বন্দরের উদ্দেশে সামরিক পণ্য বহনকারী একটি শুকনা পণ্যবাহী জাহাজেও ড্রোন হামলা চালানো হয়েছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে কৃষ্ণসাগর ও আজভ সাগর এলাকায় রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের সামরিক তৎপরতা বেড়েছে। এ সময় দুই দেশই তেলবাহী ট্যাংকার ও পণ্যবাহী জাহাজসহ বিভিন্ন নৌযানে হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে উঠে এসেছে।

তবে রাশিয়ার এসব দাবির বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে কী হবে, জানালেন ধর্মমন্ত্রী

পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি হুমকি বা সেখানে যেকোনো ধরনের হামলার চেষ্টা হলে বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য...

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। এর...

Related Articles

ইমরান খানের তিন বোনই আটক, পাকিস্তানে চরম উত্তেজনা

সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের পরিবার ও শীর্ষ...

‘নতুন অস্ত্র দেখে বিস্মিত হবে বিশ্ব’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সম্ভাব্য সামরিক পদক্ষেপ বা আক্রমণের বিরুদ্ধে অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া...

‘মানুষ বাষ্পীভূত’ করার মতো ভয়ংকর বোমা ইসরায়েলকে দিচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও ধ্বংসযজ্ঞের মধ্যেই ইসরায়েলের কাছে বিপুল পরিমাণ শক্তিশালী ও...

ব্রিটিশদের পাসপোর্ট নিয়ে ৯৯ দিনের সতর্কতা

  বড়দিনের ছুটিতে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করা ব্রিটিশ নাগরিকদের এখনই পাসপোর্ট যাচাই...

;