Home জাতীয় অপরাধ কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ
অপরাধ

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ

Share
Share

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এর আগে সন্ধ্যার পর ঢাকা-মাওয়া মহাসড়কের ইনকামিং লেনে যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ সুপার মার্কেটের সামনে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মো. বিল্লাল নামের এক রিকশাচালক আহত হন।

পুলিশ জানায়, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা সেখানে চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়। আহত বিল্লালকে প্রথমে যাত্রাবাড়ী থানায় নেওয়া হয়। পরে তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার কথা জানায় পুলিশ।

এ ছাড়া রাতে রাজধানীর মিরপুর-১ নম্বরের ট্রাফিক পুলিশ বক্সের কাছে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১১ নম্বরেও একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার পর থেকে রাত পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী, মগবাজার ও আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই রাতে মিরপুরের কাফরুল এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

এসব ঘটনার পর রাজধানীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সাজেকে যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৬ পর্যটক

রাঙ্গামাটির সাজেক যাওয়ার পথে আওয়ামী লীগের পক্ষে রাজনৈতিক ও উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলার...

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গুম প্রতিরোধ ও প্রতিকার আইন সংশোধন এবং প্রস্তাবিত সাইবার সিকিউরিটি আইনে নাগরিক অধিকার ও জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য...

Related Articles

মুরাদনগরে মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ১৫ সদস্য গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের পক্ষে মিছিল ও শোডাউনের প্রস্তুতির অভিযোগে...

পোরশায় ৬৫ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ৬৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...

যেভাবে উদ্ধার করা হলো কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমের মরদেহ

রাহাদুল ইসলাম সুজন, কুবি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড....

পাবনায় শিশুকে ধ’র্ষ’ণে’র পর হ’ত্যা : ক্ষুব্ধ এলাকাবাসীর হা’ম’লা’য় প্রধান আ’সা’মির বাড়িঘর তছনছ

পাবনায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী কামরুন্নাহার কলিকে (১০) ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায়...