Home জাতীয় অপরাধ সারজিস আলম–পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ
অপরাধরাজনীতি

সারজিস আলম–পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ

Share
Share

 

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটি।

মঙ্গলবার রাতে রাজধানীর বাংলা মোটর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এতে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে বক্তারা হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানান তারা। হামলার বিচার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে বলেও সতর্ক করেন বক্তারা।

এদিকে এ ঘটনার প্রতিবাদে বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগর, জেলা, উপজেলা ও থানা পর্যায়ের সব সাংগঠনিক ইউনিটকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

হবিগঞ্জে হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বানও জানিয়েছে দলটি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘আইফোনের জন্যই এ হত্যা’

কুমিল্লার সদর দক্ষিণে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীমকে আইফোনের জন্যই হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...

খুবি ক্যাম্পাসের পাশে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ, পিটিয়ে হত্যার অভিযোগ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খানজাহান আলী হলের (খাজা হল) বিপরীতে মসজিদ গলিতে একটি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে আজমল হোসেন (২০) নামের এক শিক্ষার্থীর...

Related Articles

ঢাকায় বাসে আগুন দিচ্ছিলেন যুবক, ধরে বেধড়ক পেটালো জনতা

  রাজধানীর আজিমপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে এক...

ময়মনসিংহে ধর্ষণের শিকার ষষ্ঠ শ্রেণির ছাত্রী

  ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বাড়িতে একা পেয়ে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৩)...

মানিকগঞ্জে দম্পতি ও দেড় বছরের মেয়ের মরদেহ উদ্ধার

  মানিকগঞ্জ সদর উপজেলায় সৌদিফেরত এক ব্যক্তি, তাঁর স্ত্রী ও দেড় বছরের...

তিন সন্তানকে বিষ খাইয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু

  সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করেছেন এক...