Home ধর্ম ও জীবন অন্যান্য ইতিহাসের এই দিনে যা ঘটেছিল
অন্যান্য

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

Share
Share

সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না। আজ যা অতীত, আগামী দিনে তা-ই হয়ে ওঠে ইতিহাস। প্রতিদিনই ঘটে নানা গুরুত্বপূর্ণ ঘটনা। এর সবগুলো ইতিহাসে স্থান না পেলেও কিছু ঘটনা সময়ের পাতায় স্মরণীয় হয়ে থাকে।

ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য অতীতের উল্লেখযোগ্য ঘটনাগুলো জানা গুরুত্বপূর্ণ। রোববার (২০ সেপ্টেম্বর) একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা এবং বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিন।

ঘটনাবলি

১১৮৭ — মুসলিম সেনারা সেনাপতি সালাউদ্দিন আইয়ুবির নেতৃত্বে জেরুজালেম অবরোধ শুরু করেন। ২ অক্টোবর শহরটি মুসলিমদের দখলে আসে।

১৬২০ — তুরস্কের কাছে যুদ্ধে পরাজিত হয় পোল্যান্ড।

১৮৩১ — বাষ্পচালিত প্রথম বাস নির্মাণ করা হয়।

১৮৩৩ — চার্লস ডারউইন ঘোড়ায় চড়ে বুয়েনস আয়ারেসের উদ্দেশে যাত্রা করেন।

১৮৩৯ — নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে হার্লেম পর্যন্ত রেলপথ চালু হয়।

১৮৫৪ — অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকিট বিক্রি শুরু হয়।

১৮৫৭ — ব্রিটিশ সেনারা বিদ্রোহী সিপাহিদের কাছ থেকে দিল্লি পুনর্দখল করে।

১৮৭০ — ইতালির সেনাবাহিনী রোম দখল করে।

১৮৭৮ — ভারতের চেন্নাইয়ে জি এস আয়ারের সম্পাদনায় ইংরেজি ভাষার সংবাদপত্র ‘দ্য হিন্দু’ প্রকাশিত হয়।

১৯৪৬ — প্রথম কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়।

১৯৬৪ — আফগানিস্তানের জাতীয় সংসদ নতুন সংবিধান অনুমোদন করে।

১৯৭০ — সোভিয়েত রকেট ‘লুনা-১৬’ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে।

১৯৭৩ — নারী টেনিস খেলোয়াড় বিলি জিন কিং ‘ব্যাটল অব দ্য সেক্সেস’ নামে পরিচিত প্রদর্শনী ম্যাচে পুরুষ টেনিস খেলোয়াড় ববি রিগসকে পরাজিত করেন।

১৯৯২ — আহসান মঞ্জিল জাদুঘর সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়।

১৯৯৯ — মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন নয় দিনের রাষ্ট্রীয় সফরে চীন যান।

২০০১ — রাজধানী ঢাকায় রিকশার বিকল্প হিসেবে পরীক্ষামূলকভাবে ‘সিটি সার্কুলার সার্ভিস’ চালু হয়।

জন্ম

১৪৮৬ — ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরির পুত্র আর্থার।

১৮৩৩ — ইতালীয় সাংবাদিক, জাতীয়তাবাদী, বিপ্লবী ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী আর্নেস্তো তেওদোরো মোনেতা।

১৯৪৩ — নাইজেরিয়ার সাবেক রাষ্ট্রপতি সানি আবাচা।

১৯৪৮ — ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার মহেশ ভাট।

১৯৫২ — ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী শেখর বসু।

১৯৫৭ — ভারতীয় অভিনেতা অনুপম শ্যাম।

মৃত্যু

১২৪৬ — কিয়েভের শাসক মিখাইল।

১৮৬৩ — জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা ইয়াকপ গ্রিম।

১৮৬৯ — সাংবাদিক গিরিশচন্দ্র ঘোষ।

১৯৩৩ — ব্রিটিশ সমাজতান্ত্রিক, নারী অধিকারকর্মী ও লেখক অ্যানি বেসান্ত।

১৯৭১ — নোবেলজয়ী গ্রিক কবি জর্জ সেফেরিস।

১৯৭৫ — নোবেলজয়ী ফরাসি সাহিত্যিক স্যঁ-জন পেরস।

১৯৮৬ — বাঙালি ঐতিহাসিক, ছন্দবিশারদ ও রবীন্দ্রবিশেষজ্ঞ প্রবোধচন্দ্র সেন।

১৯৯৬ — হাঙ্গেরীয় গণিতবিদ পল এর্ডশ।

২০১১ — আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট বুরহানউদ্দিন রব্বানী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি—আমরা দিতাম’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীমকে (১৩) আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে হত্যা করা হয়ে থাকতে...

‘আইফোনের জন্যই এ হত্যা’

কুমিল্লার সদর দক্ষিণে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীমকে আইফোনের জন্যই হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...

Related Articles

জিলহজ্জ মাসের গুরুত্ব ও আমল – মুহাম্মদ আজাদ আলী

হিজরী সনের সর্বশেষ মাস যিলহজ্ব- হজ্ব ও কুরবানীর মাস। ইসলামী শরীয়তে অত্যন্ত...

শুভ বড়দিন আজ

আজ বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর—খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’। বিশ্বের অন্যান্য...

;