Home আন্তর্জাতিক ব্রিটিশদের পাসপোর্ট নিয়ে ৯৯ দিনের সতর্কতা
আন্তর্জাতিক

ব্রিটিশদের পাসপোর্ট নিয়ে ৯৯ দিনের সতর্কতা

Share
Share

 

বড়দিনের ছুটিতে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করা ব্রিটিশ নাগরিকদের এখনই পাসপোর্ট যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। পাসপোর্ট নবায়নে সাধারণত প্রায় তিন সপ্তাহ সময় লাগলেও ব্যস্ত মৌসুমে এ সময় আরও বাড়তে পারে। তাই আগেভাগেই পাসপোর্টের মেয়াদ ও অন্যান্য শর্ত যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের ভ্রমণবিষয়ক প্রতিষ্ঠান ল্যাপল্যান্ড ফ্যামিলের পরামর্শ অনুযায়ী, বড়দিনের আগে ভ্রমণের পরিকল্পনা থাকলে ১৬ অক্টোবরের মধ্যে পাসপোর্ট নবায়নের আবেদন করা ভালো। এতে পাসপোর্ট হাতে পাওয়ার জন্য প্রায় এক মাস সময় পাওয়া যাবে এবং কোনো সমস্যা বা বিলম্ব হলে তা সমাধানের জন্যও অতিরিক্ত সময় থাকবে।

ব্রিটিশ নাগরিকদের জন্য শুধু পাসপোর্টের মেয়াদ দেখলেই হবে না। শেনজেন অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে নির্ধারিত ফেরার তারিখের পর অন্তত তিন মাস পাসপোর্টের বৈধতা থাকতে হবে। উদাহরণ হিসেবে, কেউ যদি ২৮ ডিসেম্বর শেনজেন এলাকা ছাড়ার পরিকল্পনা করেন, তাহলে তাঁর পাসপোর্ট অন্তত ২৮ মার্চ ২০২৭ পর্যন্ত বৈধ থাকতে হবে।

ব্রেক্সিটের পর ইইউভুক্ত দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টের ইস্যুর তারিখও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ইইউতে প্রবেশের সময় ব্রিটিশ নাগরিকদের পাসপোর্ট ইস্যুর তারিখ থেকে ১০ বছরের বেশি পুরোনো হওয়া যাবে না। ফলে পাসপোর্টে ছাপা মেয়াদ শেষ হওয়ার তারিখ ঠিক থাকলেও ইস্যুর তারিখ ১০ বছরের বেশি পুরোনো হলে ভ্রমণে সমস্যা হতে পারে।

এ ছাড়া শিশুদের পাসপোর্টের মেয়াদ সাধারণত পাঁচ বছর হওয়ায় পরিবারের প্রত্যেক সদস্যের পাসপোর্ট আলাদাভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) ভ্রমণসংক্রান্ত পরামর্শ এবং সংশ্লিষ্ট বিমান সংস্থার কাগজপত্রের শর্তও যাচাই করতে বলা হয়েছে। সরকারি পরামর্শ অনুযায়ী, বৈধ পাসপোর্ট হাতে পাওয়ার আগে বিদেশ ভ্রমণের টিকিট না কাটার পরামর্শও দেওয়া হয়েছে।

ভ্রমণ বিশেষজ্ঞদের পরামর্শ, বড়দিনের ছুটিতে বিদেশ যাওয়ার পরিকল্পনা থাকলে এখনই পাসপোর্ট পরীক্ষা করা উচিত। এতে মেয়াদ, ইস্যুর তারিখ বা অন্য কোনো সমস্যার ক্ষেত্রে ভ্রমণের আগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সময় পাওয়া যাবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি

মাসে বেতন পান ১০ হাজার রুপি। অথচ একদিন ব্যাংক হিসাবের ব্যালান্স দেখতে গিয়ে চমকে ওঠেন ভারতের রাজস্থানের ২২ বছর বয়সী যুবক সমীর খান।...

ছাদে সোলার প্যানেল বসালেই কর ছাড়: জ্বালানিমন্ত্রী

জ্বালানি কিনতে গিয়ে বাজেট বরাদ্দ প্রায় শেষের পথে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ পরিস্থিতিতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ...

Related Articles

বিপুল অর্থ ঢেলেও লাভ হয়নি, মাস্কের সমর্থিত অধিকাংশ প্রার্থীই পরাজিত

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান সিনেটর সিন্ডি হাইড-স্মিথকে...

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...

ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না মার্কিন জনমত উপেক্ষা করা: গালিবাফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাধারণ ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অবস্থান জানিয়ে...

ট্রাম্পের নির্বাচনি পরাজয়ে অস্বস্তিতে নেতানিয়াহু, চাপে ইসরায়েল

  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির বড়...

;