Home সাম্প্রতিক ঈশ্বরগঞ্জে রাতের আঁধারে পুকুরে বিষ, ৭ লাখ টাকার মাছ নিধন
সাম্প্রতিক

ঈশ্বরগঞ্জে রাতের আঁধারে পুকুরে বিষ, ৭ লাখ টাকার মাছ নিধন

Share
Share

সাকিব,ঈশ্বরগঞ্জ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি মাছের পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে প্রায় ৭ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে মাছচাষি আব্দুর রহিমের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের ফতেনগর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আব্দুর রহিম জানান, প্রতিদিন ফজরের পর তিনি পুকুরে মাছের খাবার দিতে যান। রোববার সকাল ৭টার দিকে পুকুরে গিয়ে পানির ওপর শিং, পাঙ্গাস, রুইসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে থাকতে দেখেন। পরে তার ধারণা হয়, রাতের আঁধারে কেউ পুকুরে কীটনাশক বা বিষ প্রয়োগ করেছে।

আব্দুর রহিম বলেন, ‘সন্তানের মতো বড় করা মাছগুলো এক রাতেই শেষ করে দিল! কারা আমার এত বড় সর্বনাশ করল, আমি জানি না। এতে আমার প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

ঘটনার পর এলাকায় ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।

ভুক্তভোগী জানান, এ ঘটনায় এখনো থানায় লিখিত অভিযোগ করেননি। তবে বিষয়টি বিবেচনা করে থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘আইফোনের জন্যই এ হত্যা’

কুমিল্লার সদর দক্ষিণে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীমকে আইফোনের জন্যই হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...

খুবি ক্যাম্পাসের পাশে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ, পিটিয়ে হত্যার অভিযোগ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খানজাহান আলী হলের (খাজা হল) বিপরীতে মসজিদ গলিতে একটি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে আজমল হোসেন (২০) নামের এক শিক্ষার্থীর...

Related Articles

তিন মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর

সর্বজিৎ চাকমা, রাঙামাটি রাজধানীর পল্টন মডেল, বংশাল ও ভাটারা থানায় দায়ের করা...

মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুদানের চেক পেল শেরপুরের স্বেচ্ছাসেবী মহিলা সমিতি

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত শেরপুরের স্বেচ্ছাসেবী মহিলা...

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বড়...

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের...