Home জাতীয় দুর্ঘটনা মিরপুরে টিসিবির পণ্য নিতে গিয়ে দেয়াল ধস: আহতদের চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার
দুর্ঘটনা

মিরপুরে টিসিবির পণ্য নিতে গিয়ে দেয়াল ধস: আহতদের চিকিৎসার সব ব্যয় বহন করবে সরকার

Share
Share

 

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দেয়াল ধসে আহত ব্যক্তিদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) পরিদর্শনে গিয়ে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেওয়ার সময় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে না থাকা কোনো ওষুধ বা চিকিৎসাসামগ্রী প্রয়োজন হলেও তার ব্যয়ও সরকার বহন করবে। পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে তিনি আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এ দুর্ঘটনায় আটজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন পাঁচজনের প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

‘আইফোনের জন্যই এ হত্যা’

কুমিল্লার সদর দক্ষিণে সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীমকে আইফোনের জন্যই হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...

খুবি ক্যাম্পাসের পাশে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ, পিটিয়ে হত্যার অভিযোগ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খানজাহান আলী হলের (খাজা হল) বিপরীতে মসজিদ গলিতে একটি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে আজমল হোসেন (২০) নামের এক শিক্ষার্থীর...

Related Articles

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নিখোঁজ ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের নিখোঁজ হওয়া একমাত্র সন্তান...

বেলুন থেকে গ্যাস নেওয়ার অভিযোগ, বিপজ্জনক গাড়ি চালানোর দায় স্বীকার স্টার্লিংয়ের

ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড রাহিম স্টার্লিং বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে মঙ্গলবার আদালতে নিজের...

গাজায় ভবন ধসে নিহত ২১, ধ্বংসস্তূপে বহু মানুষ

গাজায় একটি আংশিক ক্ষতিগ্রস্ত ভবন ধসে অন্তত ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত...

সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়ে শাবিপ্রবির শিক্ষার্থীর মৃত্যু

  সিলেট নগরের চৌকিদীঘি এলাকার একটি সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়ে শাহজালাল...