Home আন্তর্জাতিক মার্কিন নৌ-অবরোধ মোকাবিলায় শক্ত প্রস্তুতি নিচ্ছে ইরান
আন্তর্জাতিক

মার্কিন নৌ-অবরোধ মোকাবিলায় শক্ত প্রস্তুতি নিচ্ছে ইরান

Share
Share

যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের ওপর নৌ-অবরোধ কার্যকর করার পর সম্ভাব্য বাধা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে তেহরান। পারস্য উপসাগরে নিজেদের জাহাজগুলো এমনভাবে মোতায়েন করা হচ্ছে, যাতে মার্কিন নজরদারি এড়িয়ে তেল রপ্তানি ও বাণিজ্য কার্যক্রম অব্যাহত রাখা যায় বলে ধারণা করা হচ্ছে।

সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান উইন্ডওয়ার্ড ইন্টেলিজেন্স জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরানের ২৩টি জাহাজের গতিবিধি সন্দেহজনক বলে শনাক্ত করা হয়েছে। এসব জাহাজের অনেকগুলো ভিন্ন দেশের পতাকা ব্যবহার করছে এবং সম্প্রতি নিজেদের অবস্থান শনাক্তকারী ট্রান্সপন্ডার বন্ধ করে দিয়েছে। ফলে এগুলো আন্তর্জাতিক বাণিজ্যে পরিচিত ‘ডার্ক ভেসেল’ বা ‘শ্যাডো ফ্লিট’-এর মতো আচরণ করছে।

পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিকসের জ্যেষ্ঠ ফেলো এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক উপপরিচালক আদনান মাজারেই বলেন, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে চলার ক্ষেত্রে ইরানের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। তাঁর ভাষ্য, তেহরান নামসর্বস্ব প্রতিষ্ঠান, গোপন তেল লেনদেন এবং জটিল আর্থিক নেটওয়ার্কের মাধ্যমে নিষেধাজ্ঞার প্রভাব কমানোর চেষ্টা করে আসছে।

তিনি বলেন, ইরানের গোপন জাহাজ বহরের মাধ্যমে মূলত চীনের বাজারে তেল রপ্তানি করা হয়। তেলের প্রকৃত উৎস গোপন রাখতে এসব জাহাজ বিভিন্ন কৌশল অবলম্বন করে।

উইন্ডওয়ার্ডের পর্যবেক্ষণে থাকা একটি ইরানি তেলবাহী জাহাজের উদাহরণ দিয়ে বলা হয়েছে, এটি সরাসরি গন্তব্যে না গিয়ে বিকল্প পথ ব্যবহার করছে। জাহাজটি ইরানের খারগ দ্বীপ থেকে অপরিশোধিত তেল নিয়ে প্রথমে ইরাকের বসরা তেল টার্মিনালের দিকে যায়। পরে সেখান থেকে চীনের উদ্দেশে যাত্রা করে। তেলের উৎস আড়াল করতেই এমন কৌশল নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পণ্যবাহী জাহাজ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ভোর্টেক্সা জানিয়েছে, শনাক্ত হওয়া ২৩টি জাহাজের মধ্যে ১০টিতে বর্তমানে তেল বা অন্যান্য পণ্য রয়েছে। বিশ্লেষকদের ধারণা, অবরোধ এড়াতে এগুলো ব্যবহার করা হতে পারে। বাকি ১৩টি জাহাজ এখনো খালি রয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সমঝোতার ফলে ইরানের তেল রপ্তানির ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল হলেও দেশটি গোপন জাহাজ বহরের ব্যবহার বন্ধ করেনি। ট্যাংকার ট্র্যাকার্স–এর তথ্য অনুযায়ী, গত জুনে ইরান প্রায় ৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে। এর মধ্যে এক দিনেই প্রায় ১ কোটি ব্যারেল তেল রপ্তানি করা হয়েছে।

উইন্ডওয়ার্ড জানিয়েছে, যুদ্ধবিরতির তিন সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি অতিক্রম করা কয়েকটি জাহাজ আবারও নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। এর মধ্যে সাতটি বড় তেলবাহী ট্যাংকার বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে এবং সম্ভাব্য ক্রেতার অপেক্ষায় রয়েছে।

এর আগে এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত প্রথম দফায় ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এতে দেশটির আমদানি-রপ্তানি কিছুটা ব্যাহত হলেও পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।

যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) জানিয়েছে, ইরানের মোট সরকারি রাজস্বের প্রায় অর্ধেকই আসে তেল রপ্তানি থেকে। দেশটির সবচেয়ে বড় ক্রেতা চীন, যা মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের মোট তেল রপ্তানির প্রায় ৮০ শতাংশ কিনে থাকে।

অর্থনীতিবিদ আদনান মাজারেই বলেন, দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি তীব্র চাপে রয়েছে। গত ১২ মাসে দেশটির গড় মূল্যস্ফীতি প্রায় ৫০ শতাংশে পৌঁছেছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ের অন্যতম সর্বোচ্চ। একই সময়ে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ১০০ শতাংশ অতিক্রম করেছে।

তিনি আরও বলেন, ইরানের মোট বাণিজ্যের প্রায় ৯০ শতাংশই পারস্য উপসাগরীয় অঞ্চলের ওপর নির্ভরশীল। ফলে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যেকোনো অবরোধ দেশটির অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিজয়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে, কংগ্রেসের অসন্তোষ

তামিলনাড়ুর ক্ষমতাসীন জোটে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে। জাতীয় রাজনীতিতে তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) নেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে...

ফ্যাসিস্টদের দোসররাই দেশে নানা ধরনের কৃত্রিম সংকট তৈরি করছে: স্বাস্থ্যমন্ত্রী

ফ্যাসিস্টদের দোসররা বর্তমান সরকারকে ব্যর্থ করতে দেশে নানা ধরনের কৃত্রিম সংকট তৈরি করছে বলে অভিযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।...

Related Articles

‘নতুন’ কৌশলে এগোচ্ছেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে এটি কতটা কার্যকর?

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যপ্রাচ্যভিত্তিক সংঘাত ছয় মাস পেরিয়ে নতুন মোড় নিয়েছে। প্রায়...

মুসলিম দেশগুলোকে ‘প্রকৃত শত্রুর’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামেনির

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে তাদের ‘প্রকৃত শত্রুর’ মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন ইরানের...

লোডশেডিংয়ে ক্ষুব্ধ, বিদ্যুৎ কর্মকর্তাকে ‘হনুমান চালিসা’ হাতে শপথ করালেন গ্রামবাসী

টানা লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ হয়ে ভারতের উত্তর প্রদেশের গোন্ডা জেলার...

মার্কিন নৌ অবরোধের মুখেই সাড়ে ৭ বিলিয়ন ডলারের তেল রাজস্ব আয় ইরানের

চলতি ইরানি বছরের প্রথম চার মাসে (২১ মার্চ থেকে ২২ জুলাই) অর্জিত...