Home রাজনীতি ছাত্রশিবির ছাড়ার একদিন পর জামায়াতে যোগ দিলেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম
রাজনীতি

ছাত্রশিবির ছাড়ার একদিন পর জামায়াতে যোগ দিলেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম

Share
Share

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাড়ার একদিন পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।

বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি দলের সহযোগী সদস্যপদের ফরম পূরণ করেন। এ সময় সদ্য বিদায়ী ছাত্রশিবিরের আরও কয়েকজন নেতাও সদস্যপদের ফরম সংগ্রহ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন।

এর আগে সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আবু সাদিক কায়েম ছাত্রশিবির থেকে বিদায়ের ঘোষণা দেন। সর্বশেষ তিনি সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এদিকে জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে, গত জুনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আবু সাদিক কায়েমের নাম প্রাথমিকভাবে বিবেচনা করা হয়েছে।

তবে বৈঠকে অংশ নেওয়া দলের একাধিক নেতার ভাষ্য, প্রার্থী চূড়ান্ত হবে জামায়াতের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ মজলিসে শূরার সভায়। এখন পর্যন্ত দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

তবে দলীয় একটি সূত্রের দাবি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আবু সাদিক কায়েমের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ, এক দিন পর মিলল শিশুর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর)...

সাজেকে গোলাগুলির মধ্যে নিরাপদে পৌঁছে দেওয়া হলো ২৯৩৩ পর্যটককে

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে আটকে...

Related Articles

মাদক নির্মূলে সামাজিক সংগঠন গড়ার ঘোষণা ইশরাক হোসেনের

সবেমাত্র পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক...

আমি তো সেখানে চাঁদা তুলতে যাইনি, জমি দখল করতেও যাইনি’: ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণার দিনে গণমাধ্যমের ভূমিকা...

রাষ্ট্রের ব্যর্থতায় অস্ত্র হাতে নামতে হয়েছে ইশরাককে: আখতার হোসেন

দেশে দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চরম ব্যর্থতার কারণেই...

‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’: বিএনপিকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন পাটওয়ারীর হুশিয়ারি

‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’-প্রবাদটি উল্লেখ করে ক্ষমতার দম্ভ ও পুরোনো রাজনীতির...

;