Home আন্তর্জাতিক লোডশেডিংয়ে ক্ষুব্ধ, বিদ্যুৎ কর্মকর্তাকে ‘হনুমান চালিসা’ হাতে শপথ করালেন গ্রামবাসী
আন্তর্জাতিক

লোডশেডিংয়ে ক্ষুব্ধ, বিদ্যুৎ কর্মকর্তাকে ‘হনুমান চালিসা’ হাতে শপথ করালেন গ্রামবাসী

Share
Share

টানা লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ হয়ে ভারতের উত্তর প্রদেশের গোন্ডা জেলার স্থানীয় বাসিন্দারা অভিনব প্রতিবাদ করেছেন। গত শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে কাটরা বাজার বিদ্যুৎ উপকেন্দ্রে ‘হনুমান চালিসা’ হাতে নিয়ে হাজির হন বিক্ষুব্ধ গ্রামবাসীরা।

এ সময় তাঁরা উপসহকারী প্রকৌশলী (জেই) আদর্শ কুমার ওঝার সামনে ধর্মীয় গ্রন্থটি রেখে ২৪ ঘণ্টায় ঠিক কত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়, তা শপথ করে জানাতে বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন গ্রামবাসী বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাকে ঘিরে ধরে বিদ্যুৎ সরবরাহ নিয়ে নানা প্রশ্ন করছেন। এ সময় তাঁরা পুরো ঘটনার ভিডিও ধারণ করেন।

গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুৎ উপকেন্দ্রে বিদ্যুৎ থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের ফিডারের সংযোগ বন্ধ রাখা হচ্ছিল। তাঁদের দাবি, প্রায় ছয় মাস ধরে তাঁরা দিনে গড়ে দুই ঘণ্টারও কম সময় বিদ্যুৎ পাচ্ছেন।

এদিকে এ ঘটনার পর উপসহকারী প্রকৌশলী আদর্শ কুমার ওঝা প্রায় এক ডজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তাঁর অভিযোগ, বিক্ষোভকারীরা সরকারি কাজে বাধা দিয়েছেন, নথিপত্র নষ্ট করেছেন এবং বিদ্যুৎ বিভাগের কর্মীদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়েছেন।

কাটরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) মনোজ পাঠক বলেন, বিদ্যুৎ বিভ্রাট নিয়ে কর্মকর্তাদের জেরার একটি ভিডিও পুলিশের নজরে এসেছে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছেন স্থানীয় বিধায়ক বাবন সিং। তিনি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। বৈঠকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে অপেক্ষমাণ ৫ এমভিএ ক্ষমতার ট্রান্সফরমারটি দ্রুত চালুর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ট্রান্সফরমারটি চালুর জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেপালে প্রলয়ঙ্করি বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ প্রায় আড়াই হাজার

হিমবাহ ধস ও অতিবর্ষণে নেপালে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে। এ ছাড়া এখনও অন্তত ২ হাজার ৪৯৮ জন...

৮ হাজার মুসলমান হত্যাকরা যুদ্ধাপরাধী ম্লাদিচকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ঘোষণা!

১৯৯০-এর দশকের ভয়াবহ বসনিয়া যুদ্ধে ৮ হাজারের বেশি বসনীয় মুসলিম হত্যায় দণ্ডিত যুদ্ধাপরাধী ও সাবেক সামরিক কমান্ডার রাৎকো ম্লাদিচকে সর্বোচ্চ রাষ্ট্রীয় ও সামরিক...

Related Articles

মুসলিম দেশগুলোকে ‘প্রকৃত শত্রুর’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামেনির

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে তাদের ‘প্রকৃত শত্রুর’ মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন ইরানের...

মার্কিন নৌ অবরোধের মুখেই সাড়ে ৭ বিলিয়ন ডলারের তেল রাজস্ব আয় ইরানের

চলতি ইরানি বছরের প্রথম চার মাসে (২১ মার্চ থেকে ২২ জুলাই) অর্জিত...

জিম্বাবুয়েতে মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ : নিহত ২৭

জিম্বাবুয়েতে একটি যাত্রীবাহী মিনিবাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৭ জন...

নির্যাতনের পরে গাছে বেঁধে আগুন : ৫৪ দিন মৃত্যুর সাথে লড়ে হার মানলেন ইনফ্লুয়েন্সার মনজিৎ

ভয়াবহ অপহরণ ও নৃশংস নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ...