তামিলনাড়ুর ক্ষমতাসীন জোটে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে নতুন করে টানাপোড়েন দেখা দিয়েছে। জাতীয় রাজনীতিতে তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) নেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে দলের নেতাদের দাবি ঘিরে জোটে অস্বস্তি তৈরি হয়েছে।
এ পরিস্থিতিতে কংগ্রেসের মন্ত্রী রাজেশ কুমার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ২০২৯ সালের লোকসভা নির্বাচনে টিভিকে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সমর্থন না করলে কংগ্রেসের দুই মন্ত্রী পদত্যাগ করবেন। খবর এনডিটিভির।
রাজেশ কুমার বলেন, ‘আমি একদম স্পষ্ট করে বলছি—২০২৯ সালে আমাদের নেতা রাহুল গান্ধীই পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। যদি কোনো কারণে টিভিকে এতে রাজি না হয়, তবে কংগ্রেসের দুই মন্ত্রী তাদের পদে থাকবেন না।’
টিভিকে নেতা আধার অর্জুন ও শরৎকুমারসহ দলের কয়েকজন নেতা প্রকাশ্যে বিজয়কে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়ার কথা জানান। বিভিন্ন জায়গায় ‘বিজয়ের জন্য প্রধানমন্ত্রী’ লেখা পোস্টারও দেখা যায়। এরপরই জোটের ভেতরে এ নিয়ে উত্তেজনা শুরু হয়।
২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। টিভিকে নির্বাচনে ১০৭টি আসন পায়। পরে কংগ্রেসের পাঁচ বিধায়কসহ ভিসিকে, আইইউএমএল ও অন্যান্য মিত্রের সমর্থনে সরকার গঠন করে দলটি। মন্ত্রিসভায় কংগ্রেসের দুই বিধায়ক রয়েছেন।
এদিকে জোটসঙ্গী এমডিএমকে প্রধান ভাইকো রাহুল গান্ধীর পক্ষে সমর্থন জানিয়ে বলেছেন, জাতীয় পর্যায়ে ‘ইন্ডিয়া’ জোটের নেতৃত্বে কংগ্রেস থাকায় রাহুল গান্ধীকে ছাড়া অন্য কাউকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভাবার সুযোগ নেই। একই সঙ্গে জোটের মন্ত্রীদের প্রকাশ্যে এমন মন্তব্য না করে রাজনৈতিক শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।
তবে প্রধানমন্ত্রী পদ নিয়ে তৈরি হওয়া এই বিতর্কে এখনো কোনো মন্তব্য করেননি টিভিকে বা মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। ফলে বিজয়ের জাতীয় রাজনীতিতে উত্থান নিয়ে জোটের এই টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে যায়, তা নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা।
হিমবাহ ধস ও অতিবর্ষণে নেপালে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে। এ ছাড়া এখনও অন্তত ২ হাজার ৪৯৮ জন...
ByDesk ReportAugust 30, 2026১৯৯০-এর দশকের ভয়াবহ বসনিয়া যুদ্ধে ৮ হাজারের বেশি বসনীয় মুসলিম হত্যায় দণ্ডিত যুদ্ধাপরাধী ও সাবেক সামরিক কমান্ডার রাৎকো ম্লাদিচকে সর্বোচ্চ রাষ্ট্রীয় ও সামরিক...
ByDesk ReportAugust 30, 2026‘স্যার, স্যার, স্যার…’। একবার-দুবার নয়, টানা তিন মিনিটে ৮১ বার। অর্থাৎ গড়ে...
ByDesk ReportAugust 31, 2026হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের র্যাম্পে ওঠার সময় দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর...
ByDesk ReportAugust 31, 2026আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে ২৫ টাকা খরচ হলেও শুধু...
ByDesk ReportAugust 31, 2026‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’—মৃত্যুর আগে সহকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এভাবেই...
ByDesk ReportAugust 31, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment