চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপির যৌথ উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে বিকেল ৪টায় উপজেলা চত্বরসংলগ্ন মরহুম বাইরুল চেয়ারম্যানের চাটালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোমস্তাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকা। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম চাইনিজ।
সভায় আরও বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, সাবেক জেলা যুবদলের সভাপতি আসাদুল্লাহ আহমদ, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তোকি, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, জেলা বিএনপির সদস্য ওবায়েদ পাঠান, জেলা সদর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, রহনপুর পৌর বিএনপির সদস্যসচিব ইসমাইল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব সাদ্দাম হোসেনসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতারা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের রাজনীতির সঙ্গে গভীরভাবে জড়িত। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন।
বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সততা ও ত্যাগের কথা স্মরণ করেন। দলের আদর্শ ও নীতিকে সামনে রেখে আগামী দিনে বিএনপিকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
চীনের সঙ্গে শিগগিরই পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যায়ে কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। বিজ্ঞাপন রোববার (৩০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের...
ByDesk ReportAugust 30, 2026দেশে কৃষকদের চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। কৃষকদের কাছে সঠিক সময়ে, সঠিক পরিমাণে ও নির্ধারিত...
ByDesk ReportAugust 30, 2026মো. ইয়াছিন সরকার, কুমিল্লা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর কোনো ধরনের জুলুম, অত্যাচার,...
ByDesk ReportSeptember 1, 2026মো. ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলছে।...
ByDesk ReportSeptember 1, 2026মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ...
ByDesk ReportSeptember 1, 2026ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে...
ByDesk ReportSeptember 1, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment