Home সাম্প্রতিক ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’, মানিকগঞ্জের সিভিল সার্জন ভাইরাল
সাম্প্রতিক

৩ মিনিটে ৮১ বার ‘স্যার’, মানিকগঞ্জের সিভিল সার্জন ভাইরাল

Share
Share

‘স্যার, স্যার, স্যার…’। একবার-দুবার নয়, টানা তিন মিনিটে ৮১ বার। অর্থাৎ গড়ে প্রতি ২ দশমিক ২২ সেকেন্ডে একবার করে ‘স্যার’ সম্বোধন। কোনো নাটকের সংলাপ নয়, মানিকগঞ্জের একটি সরকারি অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে এভাবেই সম্বোধন করেছেন জেলার সিভিল সার্জন আইভী ফেরদৌস।

সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে উপস্থিত অনেকের মধ্যে বিষয়টি নিয়ে বিস্ময়ের সৃষ্টি হয়। পরে বক্তব্যের ভিডিও বিশ্লেষণ করে ‘স্যার’ সম্বোধনের সংখ্যা ৮১ বার বলে দাবি করা হচ্ছে।

ঘটনাটি অনুষ্ঠানের গণ্ডি ছাড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্নজন নানা রসিকতা ও মন্তব্য করছেন। কেউ বলছেন, তিন মিনিটের বক্তব্যে এতবার ‘স্যার’ বলার ঘটনা সচরাচর দেখা যায় না। আবার কেউ মন্তব্য করেছেন, বক্তব্যের মূল বিষয় অনেকের মনে না থাকলেও ‘স্যার’ বলার সংখ্যাটি মনে থাকার সম্ভাবনাই বেশি।

অনুষ্ঠানে উপস্থিত এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মন্ত্রীকে ‘স্যার’ সম্বোধন করা স্বাভাবিক। তবে এত বেশি বার একই সম্বোধন শুনে উপস্থিত অনেকেই কিছুটা বিব্রত হয়েছেন। তাঁর ভাষায়, সম্বোধনের মাত্রা ‘অতিমাত্রায়’ হয়ে গেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তনু, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ও জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশিদ খানসহ অনেকে।

এ বিষয়ে বিএনপির এক সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিভিন্ন সরকারের আমলে কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রীদের আচরণ নিয়ে নানা ধরনের আলোচনা রয়েছে। তবে কোনো ব্যক্তির রাজনৈতিক সম্পৃক্ততা বা অতীত সম্পর্কের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের ছবি বা পোস্টকে এককভাবে প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই।

তবে রসিকতা করে তিনি বলেন, ‘স্যার’ বলা যদি কোনো প্রতিযোগিতা হতো, তাহলে তিন মিনিটে ৮১ বার ‘স্যার’ বলে মানিকগঞ্জের সিভিল সার্জন হয়তো প্রথমসারির প্রতিযোগী হয়ে যেতেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত ব্যক্তিদের আলোচনার বিষয়ও হয়ে ওঠে সেই ‘স্যার’। মন্ত্রীর বক্তব্য বা অনুষ্ঠানের মূল বিষয় ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসে একটি শব্দ—‘স্যার’।

তিন মিনিটে ৮১ বার ‘স্যার’ বলার হিসাবটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সিভিল সার্জন আইভী ফেরদৌসকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে চলছে নানা রসিকতা।

এ বিষয়ে জানতে সিভিল সার্জন আইভী ফেরদৌসের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

নেপালে প্রলয়ঙ্করি বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ প্রায় আড়াই হাজার

হিমবাহ ধস ও অতিবর্ষণে নেপালে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে। এ ছাড়া এখনও অন্তত ২ হাজার ৪৯৮ জন...

৮ হাজার মুসলমান হত্যাকরা যুদ্ধাপরাধী ম্লাদিচকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ঘোষণা!

১৯৯০-এর দশকের ভয়াবহ বসনিয়া যুদ্ধে ৮ হাজারের বেশি বসনীয় মুসলিম হত্যায় দণ্ডিত যুদ্ধাপরাধী ও সাবেক সামরিক কমান্ডার রাৎকো ম্লাদিচকে সর্বোচ্চ রাষ্ট্রীয় ও সামরিক...

Related Articles

থার্ড টার্মিনালের র‍্যাম্পে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের র‍্যাম্পে ওঠার সময় দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর...

বর্জ্য বিদ্যুৎের খরচ বেশি হলেও বেনিফিটটা দেখতে হবে: নুরুল হক নুর

আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে ২৫ টাকা খরচ হলেও শুধু...

‘আমাদের বাঁচান ভাই’—স্পেনে মৃত্যুর আগে বাংলাদেশি তরুণের আর্তনাদ

‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে’—মৃত্যুর আগে সহকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এভাবেই...

হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ...