Home সাম্প্রতিক মুরাদনগর মিনি স্টেডিয়ামের উন্নয়নে প্রায় ৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন
সাম্প্রতিক

মুরাদনগর মিনি স্টেডিয়ামের উন্নয়নে প্রায় ৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন

Share
Share

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা


কুমিল্লার মুরাদনগর উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার খুলছে। দীর্ঘদিনের প্রত্যাশিত মুরাদনগর উপজেলা মিনি স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়নে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ের প্রকল্প অনুমোদন করা হয়েছে। প্রকল্পের আওতায় আধুনিক দুইতলা প্যাভিলিয়ন ভবনসহ মাঠ উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা, বৈদ্যুতিক সংযোগ ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে।

পরিকল্পনা কমিশনের সমাজকল্যাণ অবকাঠামো বিভাগের অনুমোদিত ব্যয় প্রাক্কলনে স্টেডিয়ামের উন্নয়নের বিভিন্ন কাজের বিস্তারিত পরিকল্পনা অন্তর্ভুক্ত রয়েছে।

অনুমোদিত প্রকল্পের আওতায় প্রথম ধাপে স্টেডিয়ামের ভূমি ও খেলার মাঠ উন্নয়ন করা হবে। এর মধ্যে দোআঁশ মাটি দিয়ে মাঠ ভরাট, ঘাস লাগানো, দুটি নেটসহ গোলপোস্ট স্থাপন এবং ১০ ইঞ্চি ইটের বিভিন্ন নির্মাণকাজ রয়েছে।

প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো ৭০ ফুট × ৪০ ফুট আয়তনের দুইতলা প্যাভিলিয়ন ভবন নির্মাণ। এতে পাইলিং ফাউন্ডেশন, নিচতলা ও প্রথম তলার পাশাপাশি অফিস ও টয়লেট ব্লকের ব্যবস্থা থাকবে। ভবনের সামনে দর্শনার্থীদের চলাচল ও সৌন্দর্যবর্ধনের জন্য ১০ ফুট প্রশস্ত স্ট্যাম্পড প্লাজাও নির্মাণ করা হবে।

স্টেডিয়ামকে আধুনিক রূপ দিতে প্যাভিলিয়ন ভবনের ওপর স্টিলের ছাউনি নির্মাণ করা হবে। এমএস পাইপ ও প্রোফাইল শিট দিয়ে ছাদের কাঠামো তৈরির পাশাপাশি ভবনের পাশে গ্যালভালুম ক্ল্যাডিংয়ের মাধ্যমে সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে। দর্শকদের বসার ব্যবস্থা ও অন্যান্য আনুষঙ্গিক অবকাঠামোও প্রকল্পের আওতায় থাকবে।

এ ছাড়া প্যাভিলিয়ন ভবনের জন্য প্রয়োজনীয় আসবাব সরবরাহ ও স্থাপন, বৈদ্যুতিক সংযোগ এবং পুরো মাঠ ঘিরে আরসিসি ড্রেন ও সারফেস ড্রেন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব কাজ বাস্তবায়িত হলে মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি সারা বছর খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরি হবে।

স্থানীয় ক্রীড়াপ্রেমী ও খেলোয়াড়রা বলছেন, প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হলে মুরাদনগর উপজেলা মিনি স্টেডিয়াম একটি আধুনিক ক্রীড়া কমপ্লেক্সে পরিণত হবে। এতে স্থানীয় তরুণ খেলোয়াড়রা উন্নত পরিবেশে অনুশীলনের সুযোগ পাবেন। পাশাপাশি এখানে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্রীড়া আয়োজন করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী সাধারণ সম্পাদক (জিএস) ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল করেছে ঢাকা...

লেস্টারের সঙ্গে ২০ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ডে হামজা

লেস্টার সিটির সঙ্গে দীর্ঘ ২০ বছরের সম্পর্কের ইতি টেনে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। এক বছরের চুক্তিতে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাবটিতে...

Related Articles

বিরোধী দলের ওপর যেন কোনো অত্যাচার-জুলুম না হয়: ধর্মমন্ত্রী কায়কোবাদ

মো. ইয়াছিন সরকার, কুমিল্লা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর কোনো ধরনের জুলুম, অত্যাচার,...

গোমস্তাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত...

মুন্সীগঞ্জে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

মো. শফিকুল ইসলাম, মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ...

সুন্দরবন উন্মুক্ত, তবু বনজীবীদের মনে জলদস্যু-চাঁদাবাজের আতঙ্ক

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর থেকে...