সেই ম্যাচেই করেছিলেন বিশ্বকাপে নিজের প্রথম গোল। পরে সেই গোলই হয়ে ওঠে ফুটবল ইতিহাসের অন্যতম সফল ক্যারিয়ারের সূচনার প্রতীক।
আর্জেন্টিনা জাতীয় দলে মেসির অভিষেক হয় ২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচে। তবে একই বছর নেদারল্যান্ডসে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে মিসরের বিপক্ষে ম্যাচটিই ছিল তার প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে শুরুর একাদশে খেলার সুযোগ। প্রথমবার একাদশে নেমেই গোল করেন তিনি এবং দলকে জয়ের পথে এগিয়ে দেন।
তবে টুর্নামেন্টের শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ১–০ গোলে হেরে যায় আলবিসেলেস্তেরা। সে সময় যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত তরুণ ফুটবলার ছিলেন ফ্রেডি আডু। মাত্র ১৪ বছর বয়সে মেজর লিগ সকারে অভিষেক হওয়া এই ফুটবলারকে অনেকে ভবিষ্যতের ‘নতুন পেলে’ বলেও আখ্যা দিয়েছিলেন।
অন্যদিকে বার্সেলোনায় অভিষেক হলেও মেসি তখনও নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াইয়ে ছিলেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বদলি হিসেবে নেমেও ম্যাচের ফল বদলাতে পারেননি।
তবে দ্বিতীয় ম্যাচে মিসরের বিপক্ষে সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। ম্যাচের ৪৭তম মিনিটে হুলিও বারোসোর ক্রস থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি। পরে পাবলো সাবালেতার গোলে ২–০ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। সেই জয়ই টুর্নামেন্টে দলটির ঘুরে দাঁড়ানোর ভিত্তি গড়ে দেয়। ম্যাচের শেষ দিকে কোচ মেসিকে তুলে মাঠে নামান লুকাস বিগলিয়াকে।
মিসরের বিপক্ষে প্রথম গোলের পর আর পেছনে তাকাতে হয়নি মেসিকে। পুরো টুর্নামেন্টে ছয় গোল করে জেতেন সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট। পাশাপাশি টুর্নামেন্টসেরা খেলোয়াড় হিসেবে জেতেন গোল্ডেন বলও। ফাইনালে নাইজেরিয়ার বিপক্ষে জোড়া গোল এবং সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে একটি গোল করে আর্জেন্টিনাকে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
দুই দশকের বেশি সময় পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে মিসরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। তাই ম্যাচটি শুধু কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই নয়, মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের এক ঐতিহাসিক শুরুর স্মৃতিও নতুন করে মনে করিয়ে দিচ্ছে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পদত্যাগ না করলে সাবেক উপাচার্য অধ্যাপক...
ByDesk ReportOctober 12, 2026ঝিনাইদহে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে পলাশ হোসেন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১২ অক্টোবর) বিকেলে তাঁকে গ্রেপ্তার করে আদালতে...
ByDesk ReportOctober 12, 2026গত ফেব্রুয়ারি মাসে নিজ স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় সৃষ্ট আকস্মিক আইনি জটিলতা ও...
ByDesk ReportOctober 14, 2026ফেসবুকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের পরিণতি দিতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে...
ByDesk ReportOctober 12, 2026ক্রিস্টিয়ানো রোনালদোর প্রভাব শুধু ফুটবল মাঠেই সীমাবদ্ধ নয়, বিশ্বমঞ্চে পর্তুগালের ভাবমূর্তি উজ্জ্বল...
ByDesk ReportOctober 4, 2026কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক ভারত–ব্রাজিল ম্যাচের আগে দুই দলের একাদশ ঘোষণা করা...
ByDesk ReportOctober 3, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment