Home বিনোদন সতীর্থদের প্রতি কৃতজ্ঞ মেসি: ‘তাদের কারণেই এখনও বিশ্বকাপে খেলছি’
বিনোদন

সতীর্থদের প্রতি কৃতজ্ঞ মেসি: ‘তাদের কারণেই এখনও বিশ্বকাপে খেলছি’

Share
Share

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি আবারও দেখালেন, তিনি শুধু মাঠেই নন, ড্রেসিংরুমেও একজন অনুপ্রেরণাদায়ী নেতা। বিশ্বকাপের ব্যস্ত সূচির মধ্যেও সতীর্থদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। মেসির ভাষ্য, বর্তমান আর্জেন্টিনা দলের সঙ্গে খেলতে পারা তার জন্য বিশেষ আনন্দের, আর সতীর্থদের সমর্থন ও ভালোবাসাই তাকে এখনও সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করে যেতে অনুপ্রাণিত করছে।

সতীর্থদের সম্পর্কে মেসি বলেন, ‘সত্যি বলতে, আমি আমার সতীর্থদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। তাদের সঙ্গে খেলতে পেরে আমি খুবই আনন্দিত। তারা শুধু আমার সতীর্থ নয়, আমার বন্ধু। এটি খুব ঐক্যবদ্ধ একটি দল। তাদের কাছ থেকে এত ভালোবাসা ও আন্তরিকতা পেয়ে আমার খুব ভালো লাগে।’

তবে মেসি যতই বিনয়ী থাকুন না কেন, বর্তমান আর্জেন্টিনা দলের অন্যতম ভরসার নাম তিনিই। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছেন এই ফরোয়ার্ড। চার ম্যাচে সাত গোল করে তিনি সর্বোচ্চ গোলদাতাদের একজন। এক ম্যাচ বেশি খেলে সমান সাত গোল করেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও নরওয়ের আর্লিং হালান্ড।

বিশ্বকাপে নিজের সাফল্যের পেছনে দলের অবদান কতটা গুরুত্বপূর্ণ, সেটিও তুলে ধরেছেন মেসি। তিনি বলেন, ‘এই দল এবং এই সতীর্থদের কারণেই আমি আরেকটি বিশ্বকাপে খেলতে পেরেছি এবং এখনও প্রতিদ্বন্দ্বিতা করে যেতে পারছি।’

৩৯ বছর বয়সেও সর্বোচ্চ পর্যায়ে খেলে যাওয়া মেসির বিশ্বাস, তাকে সহায়তা করতে সতীর্থরা বাড়তি দায়িত্ব কাঁধে তুলে নেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি জানি, তারা বাড়তি চেষ্টা করে যাতে আমি প্রতিযোগিতা চালিয়ে যেতে পারি। তারা এটি হৃদয় থেকে করে, কারণ তারা সত্যিই সেটাই অনুভব করে।’

শেষ ষোলোর ম্যাচে বাংলাদেশ সময় আজ মঙ্গলবার রাতে আটলান্টার স্টেডিয়ামে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি জিততে পারলে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া ও সুইজারল্যান্ডের মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চুয়েটের নতুন উপাচার্যকে পদত্যাগের আলটিমেটাম শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পদত্যাগ না করলে সাবেক উপাচার্য অধ্যাপক...

ঝিনাইদহে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ঝিনাইদহে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে পলাশ হোসেন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১২ অক্টোবর) বিকেলে তাঁকে গ্রেপ্তার করে আদালতে...

Related Articles

দীর্ঘ সাত মাস পর অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

গত ফেব্রুয়ারি মাসে নিজ স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় সৃষ্ট আকস্মিক আইনি জটিলতা ও...

ফেসবুকে প্রেম, বিয়ে করতে পশ্চিমবঙ্গ থেকে জয়পুরহাটে যুবক

ফেসবুকে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের পরিণতি দিতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে...

রোনালদো পর্তুগালের ‘সবচেয়ে বড় প্রতিষ্ঠান’: অর্থমন্ত্রী

ক্রিস্টিয়ানো রোনালদোর প্রভাব শুধু ফুটবল মাঠেই সীমাবদ্ধ নয়, বিশ্বমঞ্চে পর্তুগালের ভাবমূর্তি উজ্জ্বল...

কেমন হলো ভারত-ব্রাজিলের একাদশ, এক নজরে দেখে নিন

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক ভারত–ব্রাজিল ম্যাচের আগে দুই দলের একাদশ ঘোষণা করা...

;