Home সাম্প্রতিক এক বিশ্বকাপে ২ পেনাল্টি মিস করা ইতিহাসের প্রথম ফুটবলার মেসি
সাম্প্রতিক

এক বিশ্বকাপে ২ পেনাল্টি মিস করা ইতিহাসের প্রথম ফুটবলার মেসি

Share
Share
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি অসংখ্য রেকর্ডের মালিক। তবে চলতি বিশ্বকাপে তার নামের পাশে যোগ হয়েছে একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডও। বিশ্বকাপের এক আসরে প্রথম ফুটবলার হিসেবে দুইবার পেনাল্টি মিস করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। তথ্যটি জানিয়েছে ইএসপিএন।

মঙ্গলবার (৭ জুলাই) শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। ম্যাচের ২১তম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। বাঁ পায়ের শটে গোলরক্ষকের বাম দিকে বল পাঠাতে চাইলেও সেটি যথেষ্ট কোণায় রাখতে পারেননি তিনি। দারুণ দক্ষতায় ঝাঁপিয়ে পড়ে বল ঠেকিয়ে দেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবেইর।

বিশ্বকাপে এখন পর্যন্ত আটবার পেনাল্টি নিয়েছেন মেসি, যা বিশ্বকাপ ইতিহাসে কোনো ফুটবলারের সর্বোচ্চ। এর মধ্যে চারবার তিনি পেনাল্টি থেকে গোল করতে পারেননি।

এর আগে ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে এবং ২০২২ বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করেছিলেন মেসি। ২০২৬ বিশ্বকাপেও গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে একটি এবং এবার মিসরের বিপক্ষে আরেকটি পেনাল্টি মিস করায় এক বিশ্বকাপে দুইবার স্পটকিক থেকে গোল করতে না পারার প্রথম নজির গড়লেন তিনি।

এরই মধ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিসের তালিকায় ঘানার সাবেক ফরোয়ার্ড আসামোয়াহ জিয়ানকে ছাড়িয়ে গেছেন মেসি। এখন বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা ফুটবলারও তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

চুয়েটের নতুন উপাচার্যকে পদত্যাগের আলটিমেটাম শিক্ষার্থীদের

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পদত্যাগ না করলে সাবেক উপাচার্য অধ্যাপক...

ঝিনাইদহে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ঝিনাইদহে সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে পলাশ হোসেন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (১২ অক্টোবর) বিকেলে তাঁকে গ্রেপ্তার করে আদালতে...

Related Articles

দীর্ঘ সাত মাস পর অভিনয়ে ফিরলেন অভিনেতা জাহের আলভী

গত ফেব্রুয়ারি মাসে নিজ স্ত্রীর অপমৃত্যুর ঘটনায় সৃষ্ট আকস্মিক আইনি জটিলতা ও...

গঙ্গায় মর্মান্তিক নৌকাডুবি: শিশুসহ ১৩ জনের প্রাণহানি

ভারতের বিহার রাজ্যের বৈশালী জেলায় গঙ্গানদীতে একটি যাত্রীবাহী নৌকাডুবির অত্যন্ত মর্মান্তিক ঘটনায়...

কাদের মির্জা ও তাঁর স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা

জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার...

পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, হাসপাতালে ৪ ফায়ার ফাইটার

পুরান ঢাকার ব্যস্ততম চকবাজার এলাকার ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে সংঘটিত ভয়াবহ...

;